News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সফর, কংগ্রেসের বিক্ষোভ, প্রদ্যুৎও উড়ালেন কালো বেলুন
Image

প্রধানমন্ত্রীর সফর, কংগ্রেসের বিক্ষোভ, প্রদ্যুৎও উড়ালেন কালো বেলুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে গোটা উত্তর পূর্বাঞ্চল যখন উত্তপ্ত, তখন শনিবার রাজ্যে এসে এই ইস্যুতে একবারের জন্যও মুখ খুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এমনকী ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে গৃহীত কর্মসূচীগুলিকে বাদ দিলে অন্য কোনও ইস্যুতেই গেলেন না মোদি৷ যদিও এই নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে এদিন মোদির সভা বয়কট করে জনজাতি ভিত্তিক একাধিক রাজনৈতিক সংগঠন৷


কংগ্রেসের পক্ষ থেকে মোদিকে কালো পতাকা দেখানোর সুযোগ না পেয়ে কংগ্রেস ভবনের সামনেই দলের পক্ষ থেকে এদিন কালো পতাকা এবং শয়ে শয়ে কালো বেলুন উড়িয়েছে কর্মী সমর্থকরা৷ বিকাল প্রায় চারটার পর কর্মী সমর্থকরা একটি মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের জন্য সমবেত হতে শুরু করে৷ বিক্ষোভ দেকানোর শুরুতেি মিছিলে বাধা দেয় পুলিশ৷ পরে সেই বিক্ষোভই দলের রাজ্য কার্য্যালয়ের সামনে দেখালো কর্মীরা৷ সেই সাথে মোদিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণী শ্লোগানও তোলে কর্মীরা৷ অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এসব কিছু না জানালেও তার বাসভবনের এলাকা থেকে বেশ কিছু কালো বেলন উড়িয়েছে৷ কে বা কারা এসব ঘটনা ঘটিয়েছে মহারাজ এসম্পর্কে অবগত নন বলেই জানালেন শনিবার রাতে৷


এদিকে, এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাদাদূরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অথচ রাজন্য স্মৃতি বিজড়িত এমন অনুষ্ঠানেও এদিন উপস্থিত ছিলেন না রাজ পরিবারের কেউই৷ মহারানী বিভূকুমারী দেবীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আগরতলাতেই উপস্থিত নেই৷ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেহেতু সরকারের বিরুদ্ধে নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে সুড় চড়াচ্ছেন সম্প্রতি সেজন্য তাঁকেও আমন্ত্রণ জানানো হয়নি৷ শনিবার যখন মহারাজার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হচ্ছিল এমবিবি বিমানবন্দরে তখন ঘরে বসে এই দুঃখের কথাই জানালেন তিনি৷


প্রদ্যুৎ কিশোর এদিন বললেন, আমন্ত্রণ জানানো হলে নিশ্চয়ই উপস্থিত থাকতাম৷ যে ইস্যুতে তিনি সম্প্রতি সুড় চড়াচ্ছেন, তাতে এরাজ্যে জাতি উপজাতির মধ্যে বিভেদ তৈরী করবে বলেও ফের আরও একবার মনে করলেন৷ সার্বিকভাবে এই একটি বিষয়কে বাদ দিলে লোকসভা নির্বাচনের আগে মোদির সভা কিন্তু এদিন কোনও অংশেই কম যায়নি৷ তবে, কোনও কোনও ক্ষেত্রে সরকারীভাবে রাজ্যের সুকলগুলিতে নোটিশ জারি করিয়ে শিক্ষক শিক্ষিকাদের সভায় উপস্থিত থাকতে বাধ্য করানোর অভিযোগও ছিল৷ কিছু কিছু সুকলে এদিন সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল পূর্ব নির্ধারিত ভাবে৷ কিন্তু, মোদির সভায় যোগ দেওয়ার নির্দেশ পেয়ে পুজার আয়োজন পিছিয়ে রবিবার করা হয়েছে বলেও খবর মিলেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top