News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন বছরে তৃতীয় সাফল্য ইসরো-র, সফল উৎক্ষেপণ জিস্যাট-৩১ স্যাটেলাইটের
Image

নতুন বছরে তৃতীয় সাফল্য ইসরো-র, সফল উৎক্ষেপণ জিস্যাট-৩১ স্যাটেলাইটের

বেঙ্গালুরু, ৬ ফেব্রুয়ারি (হি.স.): একের পর এক সাফল্য পাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| ইসরো-র মুকুটে সংযোজন হল আরও একটি নতুন পালকের| এবার অত্যাধুনিক যোগাযোগকারী কৃত্রিম উপগ্রহ (কমিউনিকেশন স্যাটেলাইট) জিস্যাট-৩১-এর সফল উৎক্ষেপণ করল ইসরো| দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩১-এর সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করা হয়েছে| ভারতীয় মহাকাশ গবেষণা (ইসরো)-র পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোররাত ২.৩১ মিনিট নাগাদ ফ্রেঞ্চ গায়ানার স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণ করা হয়েছে কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩১| উত্ক্ষেপণের ৪২ মিনিটের মধ্যেই স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছে যায়| 


ইসরোর চেয়ারম্যান কে সিভাণ জানিয়েছেন, ‘এই উপগ্রহটি ভারতীয় ভূখণ্ড ও দ্বীপগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে|’ ২৫৩৫ কিলোগ্রাম ওজনের জিস্যাট-৩১ উপগ্রহটি কক্ষপথের অন্য কৃত্রিম উপগ্রহগুলিতে কার্যক্ষণ পরিষেবায় ধারাবাহিকতা প্রদান করবে| জিস্যাট-৩১ হল ভারতের ৪০ তম যোগাযোগকারী উপগ্রহ| এটি ইনস্যাট স্যাটেলাইটটিকে প্রতিস্থাপন করবে, যার আয়ু প্রায় শেষের দিকে| প্রসঙ্গত, ২০১৯ সালে এযাবত্ জিস্যাট-৩১-এর সফল উৎক্ষেপণ ইসরো-র তৃতীয় সাফল্য|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top