News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের সাম্ভালে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৯ জন
Image

উত্তরপ্রদেশের সাম্ভালে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৯ জন

সাম্ভাল, ৩১ জানুয়ারি (হি.স.) : পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত এক। পাশাপাশি আহত ৯জন । বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় ঘটেছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার গাঁন্নুরের পুলিশের সার্কেল ইনস্পেক্টর গামলেশ্বর বিলটোরিয়া জানিয়েছেন, বদায়ুঁ-এর বাস ডিপো থেকে আসা রাজ্য পরিবহণ নিগমের একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি সাম্ভাল জেলার গাঁন্নুর থানার অন্তগর্ত নারোরায় মর্মান্তিক দুর্ঘটনটি হয়। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক ডাল চাঁদ (৩৪)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিলটোরিয়ার আলিগড় হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক এবং বাসটি সামনের দিক একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও বাসটি উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top