News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা : মৃত ১, আহত ৮
Image

হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা : মৃত ১, আহত ৮

শিমলা, ২৮ জানুয়ারি (হি.স.): বিয়েবাড়ি সেরে ফেরার পথে খাদে পড়ে গেল গাড়ি। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের কাংড়া জেলায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও আটজন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি বিয়েবাড়ি থেকে ৯ জন যাত্রী নিয়ে ফিরছিল ওই গাড়িটি। এদিন সকালে জেলার চত্রার গ্রামে রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৮ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবি। ঘটনাস্থল থেকে প্রত্যেককেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত আটজনের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের তান্ডায় ড. রাজেন্দ্র প্রসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top