News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস চাইলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেও রাজি : এইচ ডি কুমারস্বামী
Image

কংগ্রেস চাইলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেও রাজি : এইচ ডি কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৮ জানুয়ারি (হি.স.): নাটকের পর নাটক| নতুন করে আবারও নাটক শুরু হল দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে| কর্ণাটকের কংগ্রেস বিধায়কদের মুখ এখন একটাই কথা শোনা যাচ্ছে, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াই হলেন তাঁদের মুখ্যমন্ত্রী|’ কংগ্রেস বিধায়কদের এই মন্তব্যের প্রেক্ষিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেই ফেললেন, ‘কংগ্রেস চাইলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে আমি রাজি আছি| তাঁরা নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করছেন|’ 

বিতর্কের সূত্রপাত হয় কংগ্রেস বিধায়ক সি পুত্তারঙ্গা শেট্টির একটি মন্তব্যকে ঘিরে| প্রকাশ্যেই তিনি বলেন,তিনি সিদ্দারামাইয়াকেই মুখ্যমন্ত্রী করেন| এরপর অন্যান্য কংগ্রেস বিধায়করা বলতে থাকেন, সিদ্দারামাইয়াই হলেন তাঁদের মুখ্যমন্ত্রী| এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, ‘এই সমস্ত বিষয় কংগ্রেস নেতাদের দেখা উচিত| যদি এমনটা চলতে থাকে, তবে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে রাজি আছি আমি| তাঁরা নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করছেন| কংগ্রেস বিধায়কদের নিয়ন্ত্রণ করা উচিত দলীয় নেতৃত্বের|’

এই বিতর্ক প্রসঙ্গে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘সিদ্দারামাইয়া শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন| তিনি আমাদের পরিষদীয় দলনেতা| বিধায়কের জন্য তিনিই (সিদ্দারামাইয়া) মুখ্যমন্ত্রী|তিনি শুধুমাত্র নিজের অভিমত পোষণ করেছেন| ভুল কি বলেছেন? এইচ ডি কুমারস্বামীর নেতৃত্বে আমরা সবাই খুশি|’ আবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া সাংবাদিকদের দিকে আঙুল তুলে জানালেন, ‘আপনারাই (সংবাদ মাধ্যম) সমস্যা তৈরি করছেন| আপনারা একজনকে প্রশ্ন করুন, এরপর দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিকে প্রশ্ন করুন| তাতে কোনও সমস্যা নেই| এইড ডি কুমারস্বামীর সঙ্গে আমি কথা বলবো|’ উল্লেখ্য, একের পর এক নাটকের পর এবার নতুন করে নাটক শুরু হল কর্ণাটকে| এই নাটকের সমাপ্তি কবে হবে, তা নিয়ে খন রাজনৈতিক মহলে চলছে জল্পনা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top