News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের কুশিনগরে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমান, প্রাণে বাঁচলেন পাইলট
Image

উত্তর প্রদেশের কুশিনগরে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমান, প্রাণে বাঁচলেন পাইলট

কুশিনগর (উত্তর প্রদেশ), ২৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কুশিনগরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান| সোমবার সকালে উত্তর প্রদেশের গোরক্ষপুর বায়ুসেনা ঘাঁটি থেকে অবতরণ করেছিল জাগুয়ার যুদ্ধবিমানটি| অবতরণের কিছুক্ষণের মধ্যেই কুশিনগরে খোলা মাঠে ভেঙে পড়ে জাগুয়ার যুদ্ধবিমান| সৌভাগ্যবশত এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| নিরাপদেই জাগুয়ার যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| জাগুয়ার যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়| গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়|

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সকালে গোরক্ষপুর বায়ুসেনা ঘাঁটি থেকে রুটিন মিশন চলাকালীন কুশিনগরে ভেঙে পড়ে একটি জাগুয়ার যুদ্ধবিমান|মাটিতে আছড়ে পড়ার আগেই যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| কি কারণে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমানটি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকালে কুশিনগরে খোলা মাঠে ভেঙে পড়ে একটি জাগুয়ার যুদ্ধবিমান| জাগুয়ার যুদ্ধবিমান থেকে নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| জাগুয়ার যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top