News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড মামলা : তৃণমূল সাংসদ কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

চিটফান্ড মামলা : তৃণমূল সাংসদ কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): চিটফান্ড মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমন্ট ডিরেক্টরেট (ইডি)| ১৯০০ কোটি টাকা চিটফান্ড মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ কে ডি সিংয়ের কুফরির একটি রিসর্ট, চণ্ডীগড়ের একটি শোরুম, হরিয়ানার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মোট ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|

২০১৬ সালের সেপেম্বর মাসে কে ডি সিং ও তাঁর ফার্ম অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলটির বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) আইনে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| অভিযোগ, ওই সংস্থা একটি অবৈধ যৌথ বিনিয়োগ প্রকল্প চালু করেছিল| ২০১৫ সালে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১,৯১৬ কোটি টাকা সংগ্রহ করেছিল ওই সংস্থা|কিন্তু, সেবি-র অনুমতি ছাড়াই ওই প্রকল্প চালু করেছিল অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলটি নামক সংস্থাটি| ২০১৫ সালে অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলটির পক্ষ থেকে সেবি-কে জানানো হয়, ১,০৭৭ কোটি টাকা ফেরত দিয়েছে| বাকি টাকা ফেরত দেওয়ার জন্য সময় চাওয়া হয়| সেবি সেই অনুরোধ প্রত্যাখান করেছিল| অবশেষে চিটফান্ড মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ কে ডি সিংয়ের ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমন্ট ডিরেক্টরেট (ইডি)| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top