News Flash

  • Home
  • Uncategorized
  • জিন্দ উপ-নির্বাচন : ২৮ জানুয়ারি ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ হবে হেভিওয়েট প্রার্থীর
Image

জিন্দ উপ-নির্বাচন : ২৮ জানুয়ারি ভোটগ্রহণ, ভাগ্য নির্ধারণ হবে হেভিওয়েট প্রার্থীর

চণ্ডীগড়, ২৮ জানুয়ারি (হি.স.): সোমবার, ২৮ জানুয়ারি হরিয়ানার জিন্দ বিধানসভা আসনের উপ-নির্বাচন| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই উপ-নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জিন্দ বিধানসভা উপ-নির্বাচনে জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র টিকিটে প্রতিদ্বন্দ্বীতা করছেন যুব নেতা দ্বিগ্বিজয় সিং চৌতালা| দ্বিগ্বিজয় হলেন হিসার-এর সাংসদ ডি চৌতালার ভাই|

গত মাসে হরিয়ানার প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-র সঙ্গে দ্বন্দ্বের কারণে নতুন দল তৈরি করেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার বড় ছেলে অজয় চৌতালা| ২৮ জানুয়ারি জিন্দ উপ-নির্বাচনের ভোটগ্রহণ, ভোটের ফলাফল কি হয় আপাতত সে দিকেই নজর রয়েছে হরিয়ানা-সহ গোটা দেশবাসীর| জিন্দ উপ-নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে কৈথালের বিধায়ক তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র কমিউনিকেশন ইন-চার্জ রণদীপ সিং সুরেজওয়ালাকে| উল্লেখ্য,২৮ জানুয়ারি জিন্দ বিধানসভা আসনের উপ-নির্বাচন| ভোটগণনা হবে ৩১ জানুয়ারি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top