News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবাসীর অধিকার সুনিশ্চিত করেই বিদেশী নাগরিকদের নিয়ে ভাবা উচিত ঃ প্রদ্যুৎ
Image

দেশবাসীর অধিকার সুনিশ্চিত করেই বিদেশী নাগরিকদের নিয়ে ভাবা উচিত ঃ প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ জানুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ত্রিপুরাবাসীকে ভেদাভেদের বদলে একত্রিত করতে রাস্তায় নামলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ রবিবার পদ্মবিলে তিনি জনজাতিদের নিয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে র্যালী ও জনসভা সংগঠিত করেছেন৷ তাঁর দাবি, দেশবাসীকে তাঁদের ন্যায্য অধিকার দিয়ে তবেই অন্য রাষ্ট্রের নাগরিকদের বিষয়ে ভাবা উচিত৷ তাই তিনি ত্রিপুরাবাসীকে একত্রিত ভাবে এই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন৷

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পূর্বোত্তরে জনরোষ লক্ষ্য করা যাচ্ছে৷ বিশেষ করে অসম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরায় এই বিলের বিরোধীতায় জনরোষ বাড়তে দেখা যাচ্ছে৷ সম্প্রতি এই বিলের প্রতিবাদে পূর্বোত্তরে বন্ধ পালিত হয়েছে৷ এই বন্ধকে কেন্দ্র করে ত্রিপুরায় গুলি চালানোর ঘটনাও ঘটেছে৷ পূর্বোত্তরের মধ্যে অসমে এই বিলের সবচেয়ে বেশী বিরোধীতা হচ্ছে৷ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় অসমে শাসক জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে অগপ৷ শুধু তাই নয় মিজোরামে এনডিএ জোট শরিক এমএনএফ জোট ছাড়ার হুমকি দিয়েছে৷ ত্রিপুরাতেও এই বিলের বিরোধীতায় জনজাতি আঞ্চলিক রাজনৈতিক দলগুলি প্রতিবাদি হয়ে উঠেছে৷

নাগরিকত্ব সংশোধনী বিল অনুসারে বাংলাদেশ, আফগানিস্তান, ভূটান থেকে হিন্দু, শিখ ও খ্রীষ্টানদের এদেশে নাগরিকত্ব দেওয়া হবে৷ বারো বছর একটানা এদেশে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন জানানো যাবে৷ সম্প্রতি লোকসভায় এই বিল পাশ হয়েছে৷ এরপর থেকেই এই বিলের তীব্র বিরোধীতা লক্ষ্য করা যাচ্ছে৷

রবিবার দুপুরে খোয়াইয়ের ছনখনা এলাকায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পৌরোহিত্যে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এক র্যালী সংগঠিত হয়েছে৷ ওই র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শিবচরণ দেববর্মা, প্রাক্তন জঙ্গী নেতা রঞ্জিত দেববর্মা প্রমুখ৷ র্যালীটি ছনখলা থেকে শুরু করে পদ্মবিলের কে এম আর সুকলের মাঠে গিয়ে শেষ হয়৷ সেখানে একটি জনসভাও অনুষ্ঠিত হয়েছে৷ জনসভা থেকে বেরিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিকদের জানান জাতির স্বার্থেই এই বিলের বিরোধীতা করা হচ্ছে৷ রাজ্য এমনকি দেশের মানুষ এই বিলের কারণে বিপন্ন হয়ে পড়বে৷ কারণ, প্রতিবেশী রাষ্ট্র থেকে নাগরিকরা এসে এদেশের নাগরিকদের অধিকারে থাবা বসাবেন৷ তাঁর কথায়, বিজেপির জোট শরিকরা এই বিলের বিরোধীতা করছে৷ শিবসেনা, এমএনএফ, অগপ এই বিলের বিরোধীতায় সোচ্চার হয়েছে৷ তাঁর দাবি, দেশের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করার পরই প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের প্রতি ভাবা উচিত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top