News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিজেপি ও সিপিএম পার্টি অফিস সহ দোকনঘর পুড়ল আগুনে
Image

পৃথক স্থানে বিজেপি ও সিপিএম পার্টি অফিস সহ দোকনঘর পুড়ল আগুনে

নিজস্ব প্রতিনিধি, নুতনবাজার, ২৭ জানুয়ারি৷৷ পৃথক স্থানে আগুনে পুড়ল, বাজারের দোকান, বিজেপি ও সিপিএম পার্টি অফিস৷ সংবাদে জানা গিয়েছে, দক্ষিণ জেলার নুতনবাজারে পুড়ে গিয়েছে ১১টি দোকান৷ ক্ষয়ক্ষতিব পরিমাণ প্রায় এক কোটি বলে ধারনা৷ বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান৷ শনিবার রাত ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত আগুনের শিখা তীব্র ছিল৷ প্রথমে যতনবাড়ি ফায়ার সার্ভিস আগুনের সাথে লড়াই করতে থাকে৷ তার ৪০ মিনিট পর করবুক থেকে আরও একটি ইঞ্জিনি আসে৷ তারপর আগুন নিয়ন্ত্রণে আসে৷ অমরপুর থেকে একে একে দুইটি ইঞ্জিন আসে৷ বেশ কয়েক জন আহত হন আগুন নেভাতে গিয়ে৷

যতনবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীদের কারণেই এই সাফল্য আসে৷ গাড়ি জল শেষ হতে না হতেই দুইটি পাশের পুকুর থেকে সংযোগ করিয়ে জল সরাসরি দেওয়া হয়৷ ফায়ার সার্বিস কর্মীদের ধারণা বিদুতের সট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে৷ বিজেপি পার্টি অফিস সহ মোট ১১টি দোকান পুড়ে ছাই হল৷ নতুন বাজারের ইতিহাসে এত বড় অগ্ণিকান্ডের ঘটনা দেখা যায়নি৷ প্রশাসনের তরফ থেকে অবশ্য আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে৷ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবী জানাবে বলে জানা গেছে৷

এদিকে সাব্রুম থানার অধীন রূপাইছড়ি ব্লকের সোনাই বাজারের পাশে সিপিএম পার্টি অফিসটি আগুনে পুড়ে গিয়েছে৷ যদিও এইক্ষেত্রে সিপিএম দলের দাবি এটি একটি পরিকল্পিত নাশকতা৷ অভিযোগের তীর বিজেপির দিকে৷ পার্টি অফিসের ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে গিয়েছে৷ খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে৷ অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ খন্ডন করেছে দল৷ বিজেপির তরফ থেকে এই অভিযোগের খন্ডন করে একটি মিছিলও করা হয়েছে৷

জানা গিয়েছে, পাইখোলায় পুনিরাই ত্রিপুরা নামে এক ব্যবসায়ীর পোলট্রি ফার্ম পুড়ে গিয়েছে৷ এক্ষেত্রে নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে বলে খবর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top