News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা যাত্রীকে হেনস্থার প্রতিবাদে স্টেশন মাস্টার ঘেরাও তেলিয়ামুড়ায়
Image

মহিলা যাত্রীকে হেনস্থার প্রতিবাদে স্টেশন মাস্টার ঘেরাও তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া রেলস্টেশনে একে মহিলাকে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠলো টিকিট মাস্টার কাজল দাসের বিরুদ্ধে৷ মহিলা ঘটনার পর নিজেই মোবাইলে ভিডিও করে ঘটনাটি ফেইসবুকে শেয়ার করে৷ তাতে এলাকার জনগণ টিকিট মাস্টারের বিরুদ্ধে অভিযোগ এনে প্রথম ১০০ জন মহিলা-পুরুষ আজ সকাল ১০টায় তেলিয়ামুড়া স্টেশন মাস্টারকে ঘেরাও করে৷ সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা স্টেশনে গেলে স্টেশন মাস্টার রাজীব ভট্টাচার্য দুর্ব্যবহার করেন৷ অকথ্য ভাষায় গালিগালাজও করেন৷

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জানুয়াবি তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে এক মহিলা সহ দু’জন মনু যাওয়ার উদ্দেশ্যে তিনটি টিকিটের বিনিময়ে ১০০ টাকা দেয়৷ তখন টিকিট মাস্টার টিকিট সহ আরো ৫৫ টাকা ফেরত দেয়৷ কিছু পরেই ঐ মহিলাকে পুনরায় ডেকে এনে তাকে অকথ্য গালাগাল ও নির্যাতন করে বলে অভিযোগ৷ ঘটনার সত্যতা স্বীকার করে জিআরপি’ও৷ এদিকে আজ সকালে বেশ কিছু নারী পুরুষ রেল স্টেশন ঘেরাও করে ও টিকিট মাস্টার কাজল দাসকে ডেকে আনার আবেদন জানায়৷ কিন্তু স্টেশন মাস্টার তাদের সাথে কোন সহযোগীতা করেনি৷ শেষ পর্যন্ত জিআরপি থানায় অভিযোগ জানিয়ে তারা চলে যায়৷ তবে যাওয়ার আগে হুশিয়ারী দিয়ে যায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন এমনকি রেল পথ অবরোধ করবে বে জানায়৷ তবে রেল স্টেশনের নিত্য দিনের ঘটনায় নাজেহাল যাত্রী সাধারণ৷ যেকোন দিন বড় ধরনের অঘটন ঘটতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top