News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার হল আরও একটি দেহ, মেঘালয়ের অবৈধ খনিতে এখনও নিখোঁজ ১১ জন শ্রমিক
Image

উদ্ধার হল আরও একটি দেহ, মেঘালয়ের অবৈধ খনিতে এখনও নিখোঁজ ১১ জন শ্রমিক

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): গত ১৩ ডিসেম্বরের ঘটনা| ২০১৮ সালের ১৩ ডিসেম্বর থেকে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে আটকে পড়েছিলেন ১৩ জন শ্রমিক| তারপর থেকেই উদ্ধারকাজ শুরু করে এনডিআরএফ, নৌবাহিনী এবং কোল ইন্ডিয়া| সময় যেতে কেটেছে, ততই বেড়েছে উত্কণ্ঠা| মেঘালয়ের কয়লাখনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য মেঘালয় সরকারের ভূমিকা নিয়েও অসেন্তাষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট| অবশেষে এক মাস অতিক্রান্ত হওয়ার পর অবৈধ কয়লাখনি থেকে উদ্ধার হল আরও একজন শ্রমিকের দেহ| উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ২০০ ফুটেরও বেশি গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে একজন শ্রমিকের দেহ| বাকি ১১ জন শ্রমিকের দেহ উদ্ধারের কাজ এখনও চলছে| আরও কতদিন ধরে চলবে উদ্ধারকাজ, তা কারও জানা নেই|

উদ্ধারকারী দলের আশঙ্কা, অবৈধ খনিতে আটকে থাকা বাকি শ্রমিকদের কারও বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই| কিন্তু, সরকারি ভাবে এখনও তা ঘোষণা করা হয়নি| ইতিমধ্যেই মাটির গভীরে কার্যক্ষণ রেডার নিয়ে হায়দরাবাদের ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইন্সটিটিউট ও চেন্নাইয়ের টেকনলজির দল এবং রুবকির ন্যাশনাল ইন্সটিটিউট অফ হাইড্রোলজির বিশেষজ্ঞরা ঘটনাস্থল ঘুরে গিয়েছেন| বৃহস্পতিবার উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খনির গভীরতা থেকে আরও একজন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে| বাকিদের সন্ধানে উদ্ধারকাজ চলছে|উল্লেখ্য, কিছুদিন আগেই খনি থেকে উদ্ধার হয়েছিল একজন শ্রমিকের দেহ| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top