News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক জায়গায় যান দুর্ঘটনায় নিহত তিন
Image

পৃথক জায়গায় যান দুর্ঘটনায় নিহত তিন

নিজস্ব প্রতিনিধি, জলেফা/আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে শুক্রবার সন্ধ্যা নাগাদ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম শশী কুমার ত্রিপুরা৷ দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই পথচারী শশী কুমার ত্রিপুরার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ রাজ্যে পথদুর্ঘটনা প্রতিনিযত ঘটে চলেছে৷ তাতে প্রাণহানী এবং পঙ্গুত্বের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে৷ শুক্রবার সন্ধ্যা রাতেও দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের ব্যাঙ্কের শাখার সামনে জাতীয় সড়কের ওপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে এক ব্যক্তির মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির ন্তুনাম শশী কুমার ত্রিপুরা৷ জানা যায়, একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় পথচারী শশী কুমার ত্রিপুরাকে ধাক্কাদেয়৷ তাতে ঘটনাস্থলেই তার মাথা থেঁতলে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কন্তু শেষ রক্ষা করা যায়নি৷ সাব্রুম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত বলে ঘোষণা করেন৷


এদিকে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৮২ বছরের সুধীর কর্মকার নামের এক বৃদ্ধের৷ ঘটনাটি ঘটেছে যোগেন্দ্রেনগর বনকুমারী মহাশক্তি এলাকায়৷ জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রাস্তায় বেড়িয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্চিলেন সুধীরবাবু৷ এমন সময় একটি দ্রুতগামী গাড়ি সজোরে সুধীর কর্মকারকে ধাক্কা ারে৷ সঙ্গে সঙ্গে সুধীরবাবু মাটিতে পড়ে যান৷ রক্তাক্ত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা সুধীর বাবুকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সুধীর কর্মকারের মৃত্যু হয়৷ এদিকে, ঘাতক গাড়িকে নিয়ে তারচালক পালিয়ে যায় বলে জানা গেছে৷ তবে পূর্ব থানায় এই ব্যাপারে একটি মামলা করা হয়েছে৷ পুলিশ ঘাতক গাড়ি ও চালকের তল্লাশি শুরু করেছে৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


অন্যদিকে, রাজ্যে ফের দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার৷ শুক্রবার সকালে কাঞ্চনপুরের নাইসিংপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, শুক্রবার সকালে কাঞ্চনপুরের নাইসিংপাড়ায় যাওয়ার পথে একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ববিতা রিয়াং নামে এক মহিলার৷ দুর্ঘটনায় আহত হয়েছে ছয় জন৷ জানা গেছে, আহতদের হাতে এবং মুখে আঘাত লেগেছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি দ্রুত গতিতে ছিল, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়েছে৷ এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌছে ববিতা রিয়াংয়ের মৃতদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top