News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তাহীনতায় ভুগছেন কনকদূর্গা ও বিন্দু, শুক্রবার ঋতুমতী দু’জন মহিলার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
Image

নিরাপত্তাহীনতায় ভুগছেন কনকদূর্গা ও বিন্দু, শুক্রবার ঋতুমতী দু’জন মহিলার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): চলতি মাসের ২ তারিখ ইতিহাস রচনা করে কেরলের শবরীমালা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন কনকদূর্গা এবং বিন্দু আম্মিনী নামে দু’জন ঋতুমতী মহিলা| শবরীমালা মন্দিরে প্রবেশ করার পর থেকেই লাগাতার কটূক্তি ও আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে কনকদূর্গা এবং বিন্দুকে| ঘরের বাইরে প্রাণসংশয়ের আশঙ্কাও রয়েছে তাঁদের| প্রাণে বাঁচতে লুকিয়েও ছিলেন গোপন আস্তানায়| তা সত্ত্বেও, গত মঙ্গলবার নিজের বাড়িতেই শাশুড়ির হাতে আক্রান্ত হন কনকদূর্গা| এরপর থেকেই আরও বেশি ‘নিরাপত্তাহীনতায়’ ভুগতে থাকেন কনকদূর্গা| পুলিশি নিরাপত্তার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কনকদূর্গা এবং বিন্দু| কনকদূর্গা এবং বিন্দু পুলিশি নিরাপত্তা পাবেন কি পাবেন না, তা জানা যাবে শুক্রবারই| ওই দিনই কনকদূর্গা এবং বিন্দুর আবেদন শুনবে সর্বোচ্চ আদালত|


২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সমস্ত বয়সের মহিলারা| সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই শবরীমালা মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন বহু মহিলা| কিন্তু, আয়াপ্পা-ভক্তদের প্রতিবাদ-বিক্ষোভের কারণে মন্দিরে ঢুকতেই পারেননি মহিলারা| ওই পরিস্থিতিতে গত ২ জানুয়ারি পুলিশি নিরাপত্তায় শবরীমালা মন্দিরের ভিতরে প্রবেশ করেন কনকদূর্গা এবং বিন্দু নামে দু’জন মহিলা| শবরীমালা মন্দিরে প্রবেশ করার পর থেকেই প্রাণসংশয়ের আশঙ্কা করছিলেন ঋতুমতী এই দু’জন মহিলা| ঘরে-বাইরে বিরোধের মুখেও পড়েছিলেন তিনি| শবরীমালা মন্দিরে প্রবেশের দীর্ঘ দিন পর বাড়ি ফিরতেই কনকদূর্গার উপর হামলা করেন তাঁর শাশুড়িও| তাঁর মাথায় ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয়| এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন কনকদূর্গা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top