News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই দ্বন্দ্বে অলোক বর্মার থেকেও বেশি কাঁদছেন রাহুল গান্ধী, কটাক্ষ বিজেপি নেতা নরশিমহা রাও-এর
Image

সিবিআই দ্বন্দ্বে অলোক বর্মার থেকেও বেশি কাঁদছেন রাহুল গান্ধী, কটাক্ষ বিজেপি নেতা নরশিমহা রাও-এর

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): দীর্ঘস্থায়ী হয়নি প্রত্যাবর্তন| আবারও সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ডিরেক্টর পদ খোয়ালেন অলোক বর্মা| অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে| সিবিআই-এর আভ্যন্তরীন গৃহযুদ্ধের প্রেক্ষিতে অলোক বর্মাকে অপসারণের পর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস নেতৃত্ব| বরাবরই সিবিআই দ্বন্দ্বে ‘নাক গলাচ্ছেন’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| এমতাবস্থায় রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করলেন বিজেপি নেতা জি ভি এল নরশিমহা রাও|রাহুলকে আক্রমণ করে জি ভি এল নরশিমহা রাও বলেছেন, ‘সিবিআই দ্বন্দ্বে অলোক বর্মার থেকেও বেশি কাঁদছেন রাহুল গান্ধী|’


বিজেপি নেতা জি ভি এল নরশিমহা রাও আরও বলেছেন, ‘সিবিআই আসল তদন্ত করছে অগাস্টা ওয়েস্টল্যান্ড এবং অন্যান্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে| সিবিআই-এর তদন্তে প্রকৃত সত্য সামনে চলে আসছে, তাই তাঁরা ভয় পাচ্ছে| আর এই কারণেই সিবিআই দ্বন্দ্বে নাক গলাচ্ছে কংগ্রেস|’ সুপ্রিম কোর্টের রায়ে পদ ফিরে পেলেও, কোনও লাভ হয়নি| বৃহস্পতিবার ফের সিবিআই ডিরেক্টর পদ খোয়ালেন অলোক বর্মা| আপাতত সিবিআই ডিরেক্টরের দায়িত্ব পেলেন এম নাগেশ্বর রাও| উচ্চক্ষমতা সম্পন্ন প্যানেলের সদস্য ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি| প্রধানমন্ত্রী এবং সিক্রির মত ছিল অলোক বর্মার বিরুদ্ধে| মল্লিকার্জুন খাড়গে অলোক বর্মার পক্ষে সওয়াল করেও ব্যর্থ হন| কংগ্রেসের মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্ব পরিকল্পিতভাবে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরানো হল অলোক বর্মাকে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top