News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চশ্রেণির আর্থিক ‘দুর্বল’দের জন্য এবার ১০% সংরক্ষণ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত
Image

উচ্চশ্রেণির আর্থিক ‘দুর্বল’দের জন্য এবার ১০% সংরক্ষণ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : দেশে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিল কেন্দ্রের এনডিএ সরকার। এবার উচ্চশ্রেণির মানুষকে সংরক্ষণের আওতায় আনতে চলেছে তাঁর সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, চাকরির ক্ষেত্রে সংরক্ষণের আওতায় আসবে আর্থিকভাবে পিছিয়ে পড়া সব শ্রেণির মানুষ। তাঁদের মধ্যে থাকতে পারেন উচ্চবর্ণরাও। তবে তাঁদের আয় বছরে আট লাখের নীচে থাকতে হবে। উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও এই সংরক্ষণের সুবিধে পাওয়া যাবে।


মোদী সরকারের সিদ্ধান্ত, উচ্চশ্রেণির মানুষ, অথচ আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। বার্ষিক রোজগার ৮ লক্ষ টাকার কম হলেই এই সংরক্ষণের আওতায় আসবেন উচ্চশ্রেণির মানুষ।পাশাপাশি যাঁদের ৫ হেক্টরের কম জমি রয়েছে, তাঁরাও এই সংরক্ষণের আওতায় আসবেন। এছাড়া আরও বেশ কিছু শর্ত রাখা হচ্ছে ওই সংরক্ষণে। সেগুলি হল, বাড়ি ১০০০ স্কোয়ার ফিটের বেশি হলে চলবে না। পুরসভা এলাকায় বাড়ি থাকলে, তা ১০৯ গজ এলাকার চেয়ে কম হতে হবে। পুর এলাকার বাইরে যাঁরা থাকেন, তাঁদের বাসস্থানের আয়তন ২০৯ গজ এলাকার বেশি হওয়া যাবে না।
এই সিদ্ধান্ত বলবত্ করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। বদলাতে হবে সংবিধানের ১৫ নম্বর ধারা। দ্রুত সেই কাজ শেষ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।আগামীকাল মঙ্গলবার সংসদে শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। এখন দেখার শেষদিনেই সংবিধান সংশোধন করে ওই বিল পেশ করা হয় কি না। নাকি বিলটি বাজেট অধিবেশনে পেশ করে সরকার।


তবে রাজনৈতিক মহলের মত, লোকসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ মাস্টারস্ট্রোক। কারণ, এনডিএ-র দুই ক্ষুব্ধ শরিক নেতা লোকজনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ান ও আরপিআই-এর রামদাস আটাওয়ালে এই সংরক্ষণের দাবিতে দীর্ঘদিন সরব। সেই ক্ষোভ অনেকটাই কমিয়ে দেওয়া গেল। পাশাপাশি উচ্চ শ্রেণির একটা অংশের মানুষের সমর্থনও এই পদক্ষেপ থেকে বিজেপি আদায় করে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। যদিও বিরোধীরা এর বিরুদ্ধে সরব হয়েছে। তারা এই সিদ্ধান্তকে ভোটের আগে মোদী সরকারের চমক বলেই মনে করছে।এ বিষয়ে আইন আনতে সংবিধান সংশোধনী বিল সরকার মঙ্গলবার সংসদে পেশ করতে পারে বলে জানা গিয়েছে। বর্তমানে যে ৫০% সংরক্ষণ রয়েছে, তার উপরে আরও ১০% সংরক্ষণ হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top