News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনার মাধ্যমেই অযোধ্যা ইস্যুর সমাধান সম্ভব : ফারুক আবদুল্লা
Image

আলোচনার মাধ্যমেই অযোধ্যা ইস্যুর সমাধান সম্ভব : ফারুক আবদুল্লা

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): শুধুমাত্র আলোচনার মাধ্যমেই অযোধ্যা ইস্যুর সমাধান সম্ভব| ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের নন, গোটা বিশ্বের ভগবান| শুক্রবার অযোধ্যা মামলা ইস্যুতে এমনই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা| শুক্রবার পুনরায় পিছিয়ে যায় অযোধ্যা মামলার শুনানি| অযোধ্যা মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১০ জানুয়ারি| চলতি মাসের ১০ তারিখ (বৃহস্পতিবার) অযোধ্যা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে|

শুক্রবার সকালে মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, আগামী ১০ জানুয়ারি তিন সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে| এদিন শুনানির সময় কোনও পক্ষের আইনজীবীর কথা শোনেনি শীর্ষ আদালত|
অযোধ্যা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুক্রবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা বলেছেন, ‘শুধুমাত্র আলোচনার মাধ্যমেই অযোধ্যা ইস্যুর সমাধান সম্ভব| কি কারণে ইস্যুকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে? আমি নিশ্চিত আলোচনার মাধ্যমেই অযোধ্যা ইস্যুর সমাধান সম্ভব|

ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের ভগবান নন, গোটা বিশ্বের ভগবান|’
উল্লেখ্য, ২০১০ সালে বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে| এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট|

শীর্ষ আদালত জানায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানির দিনক্ষণ ঠিক হবে| সেই মতো শুক্রবার সকালে অযোধ্যা মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে| এদিন সকালে মাত্র ৬০ সেকেন্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, আগামী ১০ জানুয়ারি তিন সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top