News Flash

  • Home
  • Uncategorized
  • কোটি কোটি টাকা হাপিজ করার অভিযোগে উদয়পুরে গ্রেপ্তার পোস্টমাস্টার
Image

কোটি কোটি টাকা হাপিজ করার অভিযোগে উদয়পুরে গ্রেপ্তার পোস্টমাস্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ আমানতকারীদের কোটি কোটি টাকা জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পোস্ট মাস্টারকে৷ তাঁর নাম কার্তিক রায়৷  শনিবার ধৃত পোস্ট মাস্টারকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গিয়েছে৷ শুক্রবার দুপুরে আমানতকারীরা গর্জি এলাকা থেকে দল বেধে উদয়পুর ডাকঘরে এসে হাজির হন৷ ঘিরে ধরা হয় পোস্টমাস্টারকে৷ প্রতারিত আমানতকারীরা ডাকঘর কর্তৃপক্ষের কাছ থেকে কোন ধরনের আশ্বাস না পেয়ে উত্তেজিত হয়ে ডাকঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে আর কে পুর থানার পুলিশ৷ তাছাড়া মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষও পৌঁছেন৷ তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

পুলিশ প্রতারণার দায়ে অভিযুক্ত পোস্ট মাস্টার কার্তিক রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ ইছন মিয়া নামে এক প্রতারিত আমানতকারীর অভিযোগমূলে পুলিশ পোস্ট মাস্টারকে গ্রেপ্তার করেছে৷ এদিকে, এদিন দিনভর উদয়পুরস্থিত আর কে পুর ডাকঘর চত্বরে উত্তেজনা বিরাজ করতে থাকে৷

প্রসঙ্গত, প্রায় দুই শতাধিক আমানতকারীকে ঘুমে রেখে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পোস্ট মাস্টার কার্তিক রায়ের বিরুদ্ধে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই পোস্ট মাস্টার সাধারণ জনগণের কাছ থেকে আমানত হিসেবে সংগ্রহ করা দুই কোটি টাকার সিংহভাগই তার ভায়রা ভাইয়ের মাধ্যমে নেশা কারবারে লগ্ণি করেছে৷  এই লগ্ণি করার বিষয়টি ওই পোস্ট মাস্টার স্বীকার করেছে বলেও জানা গিয়েছে৷ আমানতকারীদের টাকা  সংগ্রহ করে অফিসে জমা করেনি পোস্ট মাস্টার, বিষয়টি প্রকাশ্যে আসে যখন আমানতকারীদের জমানো টাকার মেয়াদ পূর্ণ হয়েছে তখনই৷ মেয়াদ পূর্ণ হওয়ার পর যখন টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে তালবাহানা করছিলেন তখন আমানতকারীদের সন্দেহ হয়৷ তারপরই গোটা কেলেংকারী প্রকাশ্যে আসে৷ জানা গিয়েছে, পোস্ট মাস্টার এই টাকা জমাই করেননি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top