News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চ শিক্ষা পরিষদ গঠনে অধ্যাদেশ জারি করছে রাজ্য সরকার
Image

উচ্চ শিক্ষা পরিষদ গঠনে অধ্যাদেশ জারি করছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ উচ্চ শিক্ষা পরিষদ গঠনে অধ্যাদেশে মঞ্জুরি দিল রাজ্য মন্ত্রিসভা৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ মেনেই এই পরিষদ গঠন করার প্রয়োজনীয়তা বোধ করেছে রাজ্য সরকার৷ তাই, অধ্যাদেশ জারি করতে মঞ্জুরি দিয়েছে মন্ত্রিসভা৷ আগামী বিধানসভা অধিবেশনে উচ্চ শিক্ষা পরিষদ গঠনের জন্য বিল আনবে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের গাইডলাইন মেনেই গঠন করা হবে উচ্চ শিক্ষা পরিষদ৷ তাতে, রাজ্যের এবং বহিরাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদদের যুক্ত করা হবে৷

এদিন শিক্ষামন্ত্রী জানান, ২০১৩ সালে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রাজ্যগুলিকে উচ্চ শিক্ষা পরিষদ গঠনের নির্দেশ দিয়েছিল৷ সে মোতাবেক ২১টি রাজ্যে উচ্চ শিক্ষা পরিষদ গঠিত হয়েছে৷ কিন্তু, এরাজ্যে পূর্বতন সরকার এই পরিষদ গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেনি৷ তার বদলে, ২০১৬-১৭ অর্থবছরে তদানিন্তন সরকার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে পরিষদ গঠন করে৷ শিক্ষামন্ত্রীর কথায়, এই পরিষদ গঠনের ক্ষেত্রে আইন প্রনয়ণ না হলে রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযানের অন্তর্গত অর্থ বরাদ্দ করবে না কেন্দ্রীয় সরকার৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সুপরিকল্পিতভাবে পরিচালনার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এই পরিষদ গঠনের নির্দেশ দিয়েছিল৷ তাতে, বিশিষ্ট শিক্ষাবিদদের যুক্ত করে উচ্চ শিক্ষায় উন্নয়নে নানা পরামর্শ আদায় করাই ছিল লক্ষ্য৷ অসম, মহারাষ্ট্র, হরিয়ানা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, সিকিম, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ সহ মোট ২১টি রাজ্য এই পরিষদ গঠন করেছে৷ তাই, রাজ্যেও এই পরিষদ গঠনে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রাজ্য মন্ত্রিসভা আজ অধ্যাদেশে অনুমোদন দিয়েছে৷ শিক্ষামন্ত্রীর দাবি, ৩১ ডিসেম্বরের মধ্যেই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে৷ এই পরিষদে রাজ্য থেকে ৭ জন, বহিরাজ্যের ৩ জন শিক্ষাবিদদের যুক্ত করা হবে৷ তাছাড়া দক্ষতা বিকাশ সহ মোট ২০ জন সদস্যকে নিয়ে এই পরিষদ গঠন করা হবে৷ আগামী বিধানসভা অধিবেশনেই এই পরিষদ গঠনে বিল আনবে রাজ্য সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top