News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাস সিলিন্ডার ফেঁটে অগ্ণিকান্ডে ভষ্মীভূত ঘর
Image

গ্যাস সিলিন্ডার ফেঁটে অগ্ণিকান্ডে ভষ্মীভূত ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ আকষ্মিক অগ্ণিকান্ডের ঘটনায় বৃহস্পতিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে৷ বিশেষ করে শহর

বৃহস্পতিবার টাউন প্রতাপগড়ে সিলিন্ডার ফেঁটে অগ্ণিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গিয়েছে৷ ছবি- নিজস্ব৷

আগরতলার প্রায় ব্যস্ততম সড়ক, টাউন প্রতাপগড়ের ১নং রোড এলাকায় এই ঘটনা হওয়ায় স্বাভাবিক ভাবেই ভয় ছড়িয়ে পড়ে মুহূর্তেই৷ শহরের আশপাশ এলাকা থেকে অগ্ণি নির্বাপক বাহিনীর ইঞ্জিনও ছুটে আসে দ্রুত৷

জানা গেছে, সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ টাউন প্রতাপগড়ের ১নং রোডের এক বাড়ির গলিতে হঠাৎই এই অগ্ণিকান্ডের সূত্রপাত হয়৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, কোনও  গ্যাসের আগুন থেকেই ছড়িয়ে পড়েছিলো আগুন৷ ঘরে সেই সময়ে কেউ না থাকায় আাগুনও ছড়িয়ে পড়েছিলো ততক্ষণে৷ ঘটনার সময় বাড়িতে থাকা অন্যান্য ভাড়াটিয়াদের নজরে আসে ওই আগুন৷ তারা সাথে সাথে খবর দেয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী৷ দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে৷ ওই সময় ঘরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top