News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল ইস্যুতে উত্তাল সংসদ : দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সোমবারের লোকসভা
Image

রাফাল ইস্যুতে উত্তাল সংসদ : দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সোমবারের লোকসভা

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স.) : সোমবার দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় সোমবারের লোকসভা। রাফাল চুক্তি নিয়ে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলীয় জোটের মধ্যে তর্ক-বিতর্ক বেধে যাওয়ায় পঞ্চাশ মিনিটের জন্য লোকসভা মুলতুবি হয়ে যায়। প্রশ্নোত্তর পর্বের পর থেকেই এআইডিএমকে, টিডিপি ও কংগ্রেসের সদস্যরা চিৎকার করে স্লোগান দিতে শুরু করে।
কাবেরী নদীর ওপর বাঁধ নিৰ্মাণ নিয়ে এআইডিএমকে সদস্যরা প্রশ্ন তোলার সাথে সাথেই তেলুগু দেশম পার্টি (টিডিপি) অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা দাবি করে। কংগ্রেস সদস্যরা রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রের ভূমিকা এবং সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে। কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি সদস্যরা \”রাহুল গান্ধী ক্ষমা চান\” এবং \”রাহুল গান্ধী চোর হ্যায়\” বলে স্লোগান তোলে।
সোমবার সকাল ১১টা বেজে ১০ মিনিটে সংসদ উত্তাল হয় এবং দুই পক্ষের তুমুল তর্ক-বিতর্কের মধ্যে দুপুর পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। সোমবার ছিল শীতকালীন অধিবেশনের পঞ্চম সভা। গত মঙ্গলবার প্রথম অধিবেশনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মৃত্যু প্রসঙ্গে দুটি সভা মুলতুবি রাখা হয়েছিল। গত সপ্তাহে শুরু হওয়া পার্লামেন্টে এই অধিবেশন বুধ, বৃহস্পতি ও শুক্রবার খুব সীমিত সময়ের জন্য চলেছিল। সেই সময়ও রাফাল নিয়ে সংসদ উত্তাল হওয়ায় লোকসভা সোমবার পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার সুমিত্রা মহাজন। কিন্তু সোমবার ফের সংসদের অধিবেশনে রাফাল ও অন্যান্য ইস্যুতে সংসদ উত্তাল হওয়ায় দুপুর পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top