News Flash

  • Home
  • Uncategorized
  • অপেক্ষার অবসান, রবিবার ২৩২-জাতীয় সড়কের রায়বরেলি-ফতেহপুর-বান্দা সেকশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Image

অপেক্ষার অবসান, রবিবার ২৩২-জাতীয় সড়কের রায়বরেলি-ফতেহপুর-বান্দা সেকশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে রবিবার, ১৬ ডিসেম্বর| রবিবার উত্তর প্রদেশের রায়বরেলিতে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ২৩২-জাতীয় সড়কের রায়বরেলি-ফতেহপুর-বান্দা সেকশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৩৮ কিলোমিটার প্রোজেক্ট তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫৫৮ কোটি টাকা| বুন্দেলখণ্ড, চিত্রকূট, লখনউ এবং উত্তর প্রদেশের পূর্বাঞ্চল জেলাগুলিকে সংযুক্ত করতে বিশেষ ভাবে সাহায্য করবে এই প্রোজেক্ট|
২৩২-জাতীয় সড়কের রায়বরেলি-ফতেহপুর-বান্দা সেকশনে দু’টি বাইপাস রয়েছে-একটি ফতেহপুর শহরের জন্য ১১ কিলোমিটার এবং লালগঞ্জ, রায়বরেলির জন্য ৫ কিলোমিটার| নব-নির্মিত এই হাইওয়ে যাত্রাপথের সময় কমানোর পাশাপাশি শহরের যানজটও কমাবে বলেই মনে করা হচ্ছে| এই হাইওয়ের মাধ্যমে পূর্বাঞ্চল এবং বুন্দেলখণ্ড রিজিওনের আর্থ-সামাজিক পরিকাঠামোর আরও শ্রীবৃদ্ধিই হবে, এমনই মত বিশেষজ্ঞদের|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top