News Flash

  • Home
  • Uncategorized
  • রাতভর অভিযান শেষে সাফল্য নিরাপত্তা বাহিনীর, সোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন লস্কর জঙ্গি
Image

রাতভর অভিযান শেষে সাফল্য নিরাপত্তা বাহিনীর, সোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন লস্কর জঙ্গি

শ্রীনগর, ১৩ ডিসেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় রাতভর গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী| বুধবার রাত থেকে চলছিল গুলির লড়াই| বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, রাতভর গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| নিহত লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদীদের নাম হল-ওয়াসিস ভাট এবং তাহির আহমেদ দার| উভয়েই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় সোপোরে এলাকার গুন্দ ব্রাথ গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী| গভীর রাত পর্যন্ত তল্লাশি চালানোর পর অন্ধকারের কারণে বেশ কয়েকঘন্টার জন্য তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়| এরপর ভোরের আলো ফুটতেই ফের শুরু হয় জঙ্গি নিকেশ অভিযান| সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের শেষে খতম হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা (এলইটি) সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়| তাই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top