News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ ঃ মুখ্যমন্ত্রী
Image

অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ শক্তিশালী অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ সমাজ ও জাতি গঠনে নারী জাতিকে যথোপযুক্ত সম্মান দিতে হবে৷ নারিীদের ভয়মুক্ত ও নির্যাতনমুক্ত করতে পারলেই শ্রেষ্ট সমাজ গঠন সম্ভব৷ শ্রেষ্ঠ সমাজ গঠনের মাধ্যমেই শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে৷ প্রতিটি পরিবারকে নেশামুক্ত ও নারী নির্যাতন মুক্ত রাখার শপথ নিতে হবে৷ আজ কমলপুরের দুর্গাচৌমুহনীতে ত্রিপুরাসুন্দরী পূজা ও ত্রিপুরেশ্বরী পূজা ও মেলা কমিটির উদ্যোগে দুর্গাচৌমুহনী বাজারে তিন দিনব্যাপীত্রি ত্রিপুরাসুন্দরী পূজা ও মেলার আজ উদ্বোদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারদেব৷ মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বিজেপি-আইপিএফটি সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক কর্মসূচি ও সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করেন৷ তিনি বলেন, স্বচ্ছ নিয়োগনীতির চাহিদা ছিলো সরকারের কাছে, সরকার তা বাস্তবায়ন করে নতুন নিয়োগনীতি এনেছে৷ বর্তমানে যোগ্যতাসম্পন্নরা তাদের মেধার ভিত্তিতে চাকরি পাচ্ছেন৷ গত সাড়ে আট মাসে এই শতাংশের হার অনেক বেড়েছে৷ অর্থাৎ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে৷ কোনও ব্যক্তি অপরাধ বা অন্যায় করলে তার শাস্তির ব্যবস্তা করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ৷ তিনি বলেন, মহিলা নির্যাতনের সংখ্যা শতকরা ৪০ শতাংশ ও নাবালিকা ধর্ষণের সংখ্যা গড়ে ১০ শতাংশ হ্রাদ পেয়েছে রাজ্যে৷  সরকারেরলক্ষ্য তিন বছরের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা৷ তারজন্য নারী নির্যাতনমুক্ত ও নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি উল্লেখ করেন ইতিমধ্যে ২০০ এর বেশি নেশাকারবারী ও অবৈধ নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিকে জেলে যেতে হয়েছে৷ তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে ত্রিপুরার যুব সমাজ ফেন্সিডিল, হেরোইন, ব্রাউন সুগার, গাঁজার অবৈধ বাণিজ্য ও ব্যবহারে কুলষিত হয়েছে৷ বর্তমান সরকারের আমলে এখনও পর্যন্ত ষাট হাজার কিলো গাঁজা উদ্দার করা হয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে অনেকেই রাবার চাষের সঙ্গে যুক্ত৷ রাবার বিক্রি করে প্রতি কেজিতে তারা বর্তমানে ৯০-১০০ টাকা পান৷ তিনি উল্লেখ করেন বিভিন্ন টায়ার কোম্পানীকে আমন্ত্রণ জানানো হয়েছিলো৷ তারা এসেছিলেন৷ তাদের সঙ্গে রাজ্যের রাবার সরাসরি ক্রয়ের ব্যপারে আলোচনা হয়েছিল৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে রাবারের নূ্যনতম ক্রয়মূল্য যেন ১৫০ টাকা প্রতি কেজি করা হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, এতে করে রাজ্যের কেটা বিরাট অংশের মানুষ উপকৃত হবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা হবে সেই রাজ্য যার সঙ্গে জলপথে বাংলাদেশের সম্পর্ক স্তাপন হবে৷ বাংলাদেশের আশুগঞ্জ বন্দর থেকে জলপথে সামগ্রী সোনামুড়া দিয়ে ত্রিপুরা তথা ভারতে ঢুকবে৷ তিনি বলেন, ত্রিপুরা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে লজিস্টিক হাবে পরিণত হবে৷ রাজ্যের বেকার যুবক-যুবতীদের সামনে বহুমুখী ব্যবসা, শিল্পের দ্বারা উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগের উদ্যোগ নিয়েছে৷ ইতিমধ্যে প্রায় চার হাজারের মতো যুবক-যুবতি স্বরোজগারে যুক্ত হয়েছেন৷ এছাড়া শিঘা দপ্তর, টিএসআর, মহাকরণ সহ বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করা হবে৷ তিনি বলেন, শুধুমাত্র চাকরি দিলেই বেকার সমস্যার সমাধান হবে না৷ তাই স্বরোজগার, কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য নিয়ে ক্ষুদ্র শিল্প, সমবায় ব্যবসা ইত্যাদির উদ্যোগ নিতে হবে৷ রাজ্য সরকার এই পরিবেশ তৈরি করবে৷ এতে করে ঘরে ঘরে রোজগারের প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে৷ এদিনের ত্রিপুরাসুন্দরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক আশিস সাহা, দুর্গাচৌমুহনী ও সালেমা ব্লকের বিএসি চেয়ারম্যানগণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top