News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদীপ মোদক হত্যাকান্ডে গ্রেপ্তার মৃতের বোন
Image

প্রদীপ মোদক হত্যাকান্ডে গ্রেপ্তার মৃতের বোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ আইনজীবী প্রদীপ মোদক হত্যা মামলায় জড়িত সন্দেহে পুলিশ শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে এক মহিলাকে৷ তাঁর নাম জবা মোদক৷ তিনি মৃত প্রদীপ মোদকের বোন৷ শনিবার পুলিশ জবা মোদককে গ্রেপ্তার করেছে৷ আগরতলা পূর্ব মহিলা থানায় জবা মোদককে রাখা হয়েছে৷ পুলিশ তাকে জোর জেরা চালিয়ে যাচ্ছে৷ প্রসঙ্গত, পেশায় আইনজীবী প্রদীপ মোদককে নৃশংসভাবে খুন করে অভয়নগরস্থিত বাড়ির উঠানে একটি জলের ড্রামে ফেলে রাখা হয়৷ সাত সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছিল৷
এই হত্যাকান্ড ঘিরে নানা জল্পনা চলতে থাকে৷ পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডে সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ সেই মোতাবেক আইনজীবীদের বিভিন্ন সংগঠন হত্যাকারীদের সনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top