News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলনের রাজ্য শাখার সভাপতি পদে জাগরণ সম্পাদক
Image

বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলনের রাজ্য শাখার সভাপতি পদে জাগরণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলন এর ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন জাগরণ এর সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ আজ আগরতলা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলন এর কেন্দ্রীয় কমিটি কলকাতার প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার৷ নতুন সভাপতি এদিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন যে নতুন কমিটি রাজ্যব্যাপী সাহিত্য সংসৃকতির প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে৷ তিনি ঘোষণা করেন প্রতিবছর সাংবাদিকতা ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে ও সংগীত এবং নৃত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনজনকে সম্বর্ধনা জানানো হবে৷ নতুন কমিটিকে বরণ করে নিতে আগামীকাল বিকাল সাড়ে চারটায় বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংসৃকতি সম্মেলন ত্রিপুরা রাজ্য শাখা একটি বর্ণময় মিলন উৎসব করবে সুকান্ত একাডেমির মিলনায়তনে৷ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ এদিনের মিলন উৎসবে নাটকে গানে এক রঙিন মনমাতানো সাংসৃকতিক অনুষ্ঠান করা হবে৷ সাংবাদিক সম্মেলনে বিশ্ব বঙ্গ সাহিত্য সংসৃকতি সম্মেলনের লক্ষ্য ও কর্তব্য সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা করেন প্রতিষ্ঠাতা সম্পাদক রাধাকান্ত সরকার৷ সম্মেলন এর নতুন কমিটির দুই সহ সভাপতি হয়েছেন রবীন্দ্র দেবনাথ, অরবিন্দ রায় চৌধুরী, সম্পাদক সঞ্জয় কুমার দাস, যুগ্ম সম্পাদক পৃথ্বিরাজ ভৌমিক, সহ সম্পাদক রক্তিম দাস ও সহ সম্পাদক সুরজিৎ ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ মৃণাল দেবনাথ, মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন বিশিষ্ট সাংসৃকতিক ব্যক্তিত্ব সুভাষ দেব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top