News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ সদর দফতরের বিল্ডিং থেকে মরণঝাঁপ, আত্মঘাতী দিল্লি পুলিশের এসিপি
Image

পুলিশ সদর দফতরের বিল্ডিং থেকে মরণঝাঁপ, আত্মঘাতী দিল্লি পুলিশের এসিপি

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল দিল্লিতে অবস্থিত পুলিশ সদর দফতরের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এসিপি পদমর্যাদার একজন অফিসার| মৃত পুলিশ অফিসারের নাম হল, প্রেম বল্লভ (৫৫)| দিল্লি পুলিশের অপরাধ এবং ট্র্যাফিক ইউনিটে পোস্টিং ছিল এসিপি পদমর্যাদার এই অফিসারের| ঘটনাটি আত্মহত্যা, নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ| আপাতত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|
দিল্লি পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরের বিল্ডিং থেকে ঝাঁপ দেন এসিপি পদমর্যাদার অফিসার প্রেম বল্লভ (৫৫)| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| যোগাযোগ করা হচ্ছে মৃত পুলিশ অফিসারের পরিবারের সদস্যদের সঙ্গেও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top