News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রির কোয়ার্টার সংস্কারে ব্যয় ১ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা
Image

মুখ্যমন্ত্রীসহ ৯ মন্ত্রির কোয়ার্টার সংস্কারে ব্যয় ১ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিদের সরকারী কোয়ার্টারের সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ সংস্কারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী সহ নয়জন মন্ত্রীর সরকারী কোয়ার্টার সংস্কার করা হয়েছে৷ তাতে মোট ব্যয় হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারী কোয়ার্টার সংস্কারে সর্বাধিক টাকা ব্যয় করা হয়েছে৷ এই টাকার পরিমাণ ২৫ লক্ষ ৪১ হাজার টাকা৷

সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের লিখিত প্রশ্ণের উত্তরে পূর্ত দপ্তরের মন্ত্রী এই তথ্য দিয়েছেন৷ বিধানসভায় মন্ত্রীর দেওয়া তথ্য মোতাবেক জানা গেছে, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের সরকারী আবাসান সংস্কারে ব্যয় হয়েছে ১৮ লক্ষ ২৩ হাজার টাকা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথের সরকারী কোয়ার্টার সংস্কারে ব্যয় হয়েছে ১২ লক্ষ ২৪ হাজার টাকা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার কোয়র্টারে ১৫ লক্ষ ৪ হাজার টাকা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মার কোয়ার্টারে ৯ লক্ষ ২২ হাজার টাকা, পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কোয়ার্টারে ১৭ লক্ষ ৯০ হাজার টাকা, ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেবের কোয়র্টারে ৭ লক্ষ ৬২ হাজার টাকা, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের কোয়ার্টারে ১২ লক্ষ ৯৩ হাজার টাকা এবং সমসাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমার সরকারী কোয়ার্টার সংস্কারে ব্যয় হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার টাকা৷ মোট ব্যয় হয়েছে ১ কোটি, ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top