News Flash

  • Home
  • Uncategorized
  • মারা গেলেন কন্নড় অভিনেতা অম্বরীশ
Image

মারা গেলেন কন্নড় অভিনেতা অম্বরীশ

চেন্নাই, ২৫ নভেম্বর (হি.স.) : দক্ষিণের রাজনীতি ও অভিনয় জগতে আরও এক নক্ষত্রপতন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কন্নড় অভিনেতা অম্বরীশ৷ শনিবার বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর৷
প্রিয় বন্ধুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ ট্যুইট করে তিনি লেখেন, ‘‘খুব ভালো মনের মানুষ ছিলেন৷ আমার প্রিয় বন্ধু ছিল৷ তোমায় হারিয়েছি আজ৷ খুব মিস করব তোমায়৷ রেস্ট ইন পিস৷’’ অভিনেতার প্রয়াণের খবর পাওয়া মাত্র হাসপাতালে তাঁকে শেষবারের জন্য দেখতে ছুটে যান দক্ষিণী অভিনয় জগতের তারকারা৷ পুনিত রাজকুমার, ধুনিয়া বিজয় ও অন্যান্য কন্নড় সেলিব্রিটিরা হাসপাতালে তাঁকে শেষ শ্রদ্ধা জানান৷ ১৯৫২ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন তিনি৷ পি কানাগলের ‘নাগারাহাভু’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন অাম্বি৷ এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ দীর্ঘ পাঁচ দশক প্রায় ২০০র বেশি ছবিতে কাজ করেছেন তিনি৷ শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছে অম্বি নিং ভায়াস্যাথো ছবিতে৷ অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছেন চুটিয়ে৷ কংগ্রেস আমলে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top