News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিত কর্মচারীর নতুন পদে চাকুরীতে যোগ দিলে পূর্বের সময়সীমা গণ্য হবে
Image

নিয়মিত কর্মচারীর নতুন পদে চাকুরীতে যোগ দিলে পূর্বের সময়সীমা গণ্য হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ চাকুরীতে নিয়মিত কর্মচারী নতুন পদে সরকারী চাকুরীতে যোগ দিলে পূর্বের সময়সীমা গণ্য করা হবে৷ শুধু তাই নয়, পুরনো পেনশন স্কীমের সুযোগও তিনি পাবেন৷

বুধবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, গত মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ ওই সিদ্ধান্তের ফলে যদি কোন নিয়মিত কর্মচারী টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে নতুন কোন পদে সরকারি চাকুরীতে যোগ দেন তবে সেই ক্ষেত্রে সেই কর্মচারীর পূর্বের চাকুরীর সময়সীমা গণ্য করা হবে৷ এমনকি পূর্বের চাকুরী যদি ১ জুলাই, ২০১৮ এর আগে ওই কর্মচারী নিয়মিত হয়ে থাকে তবে তিনি পূর্বতন পেনশন নীতির আওতায় থাকবেন৷ ১ জুলাই থেকে নতুন পেনশন স্কীম চালু হলেও ওই ক্ষেত্রে পূর্বের পেনশন স্কীমের সুবিধা পাওয়া যাবে৷ শ্রীনাথ জানান, নতুন পেনশন স্কীম চালু হওয়ায় নিয়মিত কর্মচারীর নতুন চাকুরীতে যোগ দেওয়ার ক্ষেত্রে পেনশন নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল৷ তাই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷

এদিকে শ্রীনাথ জানিয়েছেন, ত্রিপুরা রোড ডেভেলাপমেন্ট সেস ২০১৮ এই সংক্রান্ত একটি অর্ডিন্যান্স গত ১ আগস্ট জারী করা হয়েছিল৷ সেই অনুসারে ১ সেপ্ঢেম্বর ২০১৮ থেকে ২ শতাংস হারে সেস সংগ্রহ শুরু হয়৷ শুধু সেপ্ঢেম্বরে ৩ কোটি ৬৫ লক্ষ টাকা সেস হিসাবে সংগৃহীত হয়েছে৷

তিনি বলেন, বাজেটে এই সেস’র ঘোষণা দেওয়া হয়েছিল৷ সেস বাবদ সংগৃহীত অর্থ রাস্তাঘাটগুলির বেহাল দশা নিরসনে ব্যয় করা হবে৷ পূর্বতন সরকারের আমলে যে সমস্ত রাস্তা বেহাল অবস্থায় রয়েছে সেগুলির মেরামতি, নতুন রাস্তার নির্মাণ ইত্যাদি কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জনগণ সার্বিকভাবে উপকৃত হন৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে৷ এই অর্ডিন্যান্সটি আসন্ন রাজ্য বিধানসভার অধিবেশনে বিল হিসাবে উত্থাপিত হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top