নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে৷ অপর এক কিশোর গুরুতর আহত অবস্থায়
হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আমতলী থানার অধীন হাপানিয়া এলাকায়৷ মৃত কিশোরের নাম অসীম হাজারি (১৪) এবং রাকেশ সিং (১৬) বলে শনাক্ত করা হয়েছে৷ আহতের নাম বিশাল ভান্ডারি৷ ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুরে আমতলী থানাধীন এলাকায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রাক এবং বাইক উভয়ের গতি তীব্র ছিল৷ মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যুর পাশাপাশি অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ তার চিকিৎসা চলছে৷ ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় তিন যুবককে জিবি হাসাপতালে নিয়ে যায়৷ কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পর অসীম হাজারি এবং রাকেশ সিং এর মৃত্যু হয়৷ অপর যুবক বিশাল ভান্ডারির জিবি হাসপাতালে চিকিৎসা চলছে পুলিশ সূত্রে জানা গেছে৷ এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাক এবং বাইকটিকে পুলিশ আমতলী থানায় নিয়ে গেছে বলে জানা গেছে৷ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে পুলিশ৷ সংবাদে প্রকাশ, মাটির ট্রিপার ট্রাকগুলিও মাত্রাতিরিক্ত গতিবেগে ছুটে চলাচল করে৷ হাপানিয়া এলাকায় ট্রাফিক পুলিশের কোন ব্যবস্থা নেই৷ আগে এখানে ট্রাফিক পুলিশ নিয়মিত ডিউটি করতো৷ কিন্ত, এখন সেখানে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয় না৷ তাই মর্জিমাফিক বেপরোয়াভাবে গাড়িগুলি যাতায়াত করছে বলে অভিযোগ স্থানীয় জনগণের৷
যান সন্ত্রাসের বলি দুই কিশোর, গুরুতর এক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















