News Flash

  • Home
  • Uncategorized
  • বাণিজ্য শুরু, আখাউড়া স্থলবন্দর ফের কর্মমুখর
Image

বাণিজ্য শুরু, আখাউড়া স্থলবন্দর ফের কর্মমুখর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ অক্টোবর৷৷ দুর্গাপুজা এবং লক্ষ্মীপুজার ছুটি শেষে ফের কর্মমুখর হয়ে ওঠেছে আখাউড়া স্থলবন্দর৷ দীর্ঘ বারো দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পণ্য রপ্তানি শুরু হয়েছে৷ এর ফলে শ্রমিকদের মধ্যে কর্মচঞ্চলতা ফিরে এসেছে৷

আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপুজা উপলক্ষ্যে গত ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল৷ ২১ অক্টোবর থেকে পণ্য রপ্তানি করার কথা থাকলেও আগরতলা বন্দরের ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন নিয়ে জটিলতা দেখা দেয়ায় সেখানকার ব্যবসায়ীরা পণ্য নিতে অনীহা প্রকাশ করে৷ হঠাৎ এমন সিদ্ধান্তে আখাউড়া স্থলবন্দরে পণ্য বোঝাই বেশ কয়েকটি ট্রাক আটকা পড়ে৷ পরবর্তী সময়ে তারা জানান লক্ষ্মীপুজার জন্য ২৫ অক্টোবর পর্যন্ত তারা পণ্য নেবেন না৷

তিনি আরও জানান, ২২ ও ২৩ অক্টোবর আটকা পড়া ট্রাকের পণ্যগুলি আগরতলা বন্দরে রাখা হয়৷ এরপর ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য রপ্তানি বন্ধ থাকে৷ শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে শনিবার সকাল থেকে আবারও পণ্য রপ্তানি শুরু হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top