News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউয়ে নাটকীয় মোড়, ছেলেকে খুনের ঘটনায় ধৃত মা
Image

লখনউয়ে নাটকীয় মোড়, ছেলেকে খুনের ঘটনায় ধৃত মা

লখনউ, ২২ অক্টোবর (হি.স.): রবিবার উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের হজরতগঞ্জ থানা এলাকায় সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল উত্তর প্রদেশ বিধান পরিষদের চেয়ারম্যান রমেশ যাদবের পুত্র অভিজিত্ যাদবের দেহ| এই ঘটনার তদন্ত নেমে অভিজিতের মা মীরাকে গ্রেফতার করেছে পুলিশ| পাশাপাশি আটক করা হয়েছে অভিজিতের দাদাকেও| পুলিশি জেরায় ইতিমধ্যেই খুনের কথা স্বীকার করেছে অভিজিতের মা| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার হজরতগঞ্জ থানার অন্তর্গত দারুল শাফা এলাকায় অবস্থিত সরকারি ফ্ল্যাট থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার হয় অভিজিত যাদব (২২)-এর দেহ| এই ঘটনার তদন্তের নেমে রবিবার রাতেই খুন (৩০২) ও তথ্য লোপাটের (২০১) মামলা রুজু করেছিল পুলিশ| এরপরই আটক করা হয় উত্তর প্রদেশ বিধান পরিষদের চেয়ারম্যান রমেশ যাদবের স্ত্রী মীরা এবং তাঁদের বড় ছেলেকে| পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে অভিজিতের মা মীরাকে|
সোমবার এই ঘটনা প্রসঙ্গে এস পি (পূর্ব) সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, ‘অভিযুক্ত মীরা স্বীকার করেছেন, গত ২০ অক্টোবর রাতে মদ্যপ অবস্থায় ফ্ল্যাটে এসেছিল অভিজিত্| ফ্ল্যাটে আসার পরই তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে অভিজিত্, এরপরই ছেলেকে খুন করার মতো অপারধ করে ফেলেন মীরা| পুলিশ তাকে (মীরা) গ্রেফতার করেছে| পূর্ণাঙ্গ তদন্ত চলছে|’ এস পি (পূর্ব) সর্বেশ কুমার মিশ্র আরও জানিয়েছেন, ‘প্রথমে পুলিশ যখন ফ্ল্যাটে পৌঁছয়, তখন পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় অভিজিতের স্বাভাবিক মৃত্যু হয়েছে| তাই তদন্ত করাতে তারা ইচ্ছুক ছিলেন না| সন্দেহ হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী-গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে অভিজিতকে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top