News Flash

  • Home
  • Uncategorized
  • আধুনিকতার সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ হলে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা সম্ভব : মুখ্যমন্ত্রী
Image

আধুনিকতার সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ হলে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা সম্ভব : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ সন্ত্রাসমুক্ত ত্রিপুরা, অশুভ শক্তির বিনাশ, নেশামুক্ত ত্রিপুরা, নারী নির্যাতনমুক্ত ত্রিপুরা ও বৈভবশালী ত্রিপুরা গড়ে তোলাই হল বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। শহর থেকে শুরু করে গ্রামেগঞ্জের প্রতিটি মানুষের কাছে সর্বত্র এক বার্তা পৌঁছে দিতে হবে, তা হল অশুভ শক্তির বিনাশ করতে হবে, রাজ্যে সর্বদা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে, বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।
উদয়পুরে পর পর চারটি দশভুজা দেবীর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথাগুলি বলেন। জানা গেছে, মুখ্যমন্ত্রী এদিন উদয়পুরে জুয়েল ক্লাবের দুর্গা মণ্ডপের সজ্জা দেখে অভিভূত হয়ে যান। এই মণ্ডপে বিভিন্ন যুগের সাথে আধুনিকতার সংমিশ্রণ দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, সংস্কৃতির সঙ্গে আধুনিকতা আর প্রযুক্তির সংমিশ্রণ হলে আমরা দ্রুত ত্রিপুরাকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলতে পারব।
তিনি জানান, সরকার এই দিশাতেই কাজ করছে। এই উৎসব বাঙালি জাতির এক অন্যতম মহামিলনের উৎসব। সকল জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে শারদোৎসব এক অন্যতম ঐতিহ্য এবং সংস্কৃতি বহন করে।
দেবী দুর্গার আশীর্বাদে ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর কল্যাণে ত্রিপুরা সমৃদ্ধশালী রাজ্য হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি দুর্গোৎসবে নিজেদের আনন্দ যেন অন্যের সমস্যার কারণ না হয় সে দিকে নজর রাখতে পুজো উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top