News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে হিজবুল-জাল, মামলা নিয়াকে হস্তান্তর, তদন্তের স্বার্থে কমরুজ্জামানকে ফের নেওয়া হবে উত্তরপ্রদেশ
Image

অসমে হিজবুল-জাল, মামলা নিয়াকে হস্তান্তর, তদন্তের স্বার্থে কমরুজ্জামানকে ফের নেওয়া হবে উত্তরপ্রদেশ

হোজাই (অসম), ৯ অক্টোবর, (হি.স.) : কমর-উজ জামান তথা অসমে হিজবুল মুজাহিজিনের কার্যকলাপ সংক্রান্ত মামলা সরকারিভাবে নিজেদের দায়িত্বে নিয়েছে নিয়া। পুলিশ সুপার বিবেকানন্দ দাসের নেতৃত্বে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (নিয়া বা জাতীয় তদন্তকারী সংস্থা)-র চার জনের এক দল হোজাই থানায় এসে হিজবুল মুজাহিদিনের ক্যাডার কমর-উজ জামানকে জেরা করা শুরু করেন। পরে বিকেলের দিকে তাকে নিয়ে শংকরদেব নগর আদালতে যান নিয়া এবং এসআইবির দল। আদালতে শুনানি শেষে ধৃত কমর-উজ জামানকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, আদালতের অনুমতি সাপেক্ষে দু-একদিনের মধ্যে তাকে ফের উত্তরপ্রদেশের কানপুর ইত্যাদি এলাকায় নিয়ে যাবে নিয়া।
শনিবার রাতে উত্তরপ্রদেশের কানপুর থেকে এনে তাকে হোজাই থানায় রাখা হয়েছিল। এদিন থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কয়েক দফা জেরার পর শনিবার বিকেলে কমর-উজ জামানকে শংকরদেবনগর আদালতে হাজির করে তিনদিনের হেফাজতে নিয়েছিল পুলিশ। এ পর থেকে দিবারাত্র তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, গতকাল রাতে কমর-উজকে সঙ্গে নিয়ে তার গৃহ এলাকা যমুনামুখের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তিনদিনের মেয়াদ শেষে আজ তাকে ফের আদালতে তোলা হয়েছিল। জানা গেছে, আদালতের অনুমতি সাপেক্ষে তাকে ফের উত্তরপ্রদেশের কানপুর ইত্যাদি এলাকায় নিয়ে যাবে নিয়া।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৩ সেপ্টেম্বর ভোরে উত্তরপ্ৰদেশের কানপুরের শিবনগরে জনৈক গৃহস্থের বাড়ি থেকে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে গ্রেফতার হয়েছিল অসমের হোজাই জেলার যমুনামুখের বাসিন্দা হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য কমর-উজ-জামান ওরফে কমরউদ্দিনকে।
কানপুরে তাকে গ্রেফতারের পর অসমেও যে হিজবুল তাদের জাল বিস্তার করেছে তার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে। কমর-উজ-জামানকে গ্রেফতারের পর হোজাই ও নগাঁও জেলা থেকে এখন পর্যন্ত তার সাত সাঁকরেদকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top