News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন স্মৃতি ইরানি
Image

ওডিশায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন স্মৃতি ইরানি

ভুবনেশ্বর, ৭ অক্টোবর (হি.স.) : পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে জেরবার ওডিশাবাসী। এই পরিস্থিতির জন্য ওডিশার সরকারের নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

রবিবার ওডিশায় বিজেপির রাজ্য সম্মেলনের উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জ্বালানি তেলের দাম লিটার পিছু ২টাকা ৫০পয়সা কমিয়ে দিয়েছেন। কিন্তু নবীন পট্টনায়ক পেট্রোল ও ডিজেলের উপর রাজ্যের কর কমাচ্ছেন না। তাই ওডিশায় পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এমনকি তিনি ওডিশাবাসীকে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকেও বঞ্চিত করে রেখেছেন।

পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। এই বিষয়ে স্মৃতি ইরানি বলেন, বিজু জনতা দল নেতৃত্বাধীন সরকারের আমলে ওডিশা রাজ্যে আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে।

উল্লেখনীয় পরের বছরই ওডিশায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে রাজ্যের বেহাল অবস্থা কথা এদিন তুলে ধরেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top