News Flash

  • Home
  • Uncategorized
  • ঐক্যবদ্ধ কোরিয়াই শান্তি প্রতিষ্ঠা করবে কোরীয় উপকূলে : রাষ্ট্রপতি মুন জে-ইন
Image

ঐক্যবদ্ধ কোরিয়াই শান্তি প্রতিষ্ঠা করবে কোরীয় উপকূলে : রাষ্ট্রপতি মুন জে-ইন

সিওল, ৬ অক্টোবর (হি.স.) দুই কোরিয়াকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইন। কোরীয় উপকূলে দীর্ঘ মেয়াদি শান্তি লক্ষ্যে ঐক্যবদ্ধ কোরিয়ার স্বপ্ন দেখেন বলে জানান তিনি।

শুক্রবার কোরীয় দিবস উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি বলেন, রেষারেষি, বিভাজনের উর্দ্ধে উঠে উত্তর এবং দক্ষিণ কোরিয়া চিরস্থায়ী শান্তির লক্ষ্যে এগিয়ে চলেছে। দুই কোরিয়ার ঐক্যই পারে কোরীয় উপকূলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে। এক আবেগতাড়িত বক্তৃতায় তিনি বলেন, আমি স্বপ্ন দেখি ছুটির সময় আমাদের সন্তানেরা যখন ফিরে আসবে তারা যেন ট্রেন এবং বাসে করে দেশটাকে ঘুরতে পারে। কোরীয় উপকূল ছাড়িয়ে আমাদের সমৃদ্ধি গোটা বিশ্বকে স্পর্শ করেছে সেই স্বপ্ন আমি দেখি।
রাষ্ট্রপতি আরও জানিয়েছেন, জাপানের ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের শতবর্ষের উৎযাপন আগামী বছর দুই কোরিয়া একই সঙ্গে করবে।

আন্ত-কোরীয় সম্মেলনে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং ইউ-এর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, বিমানে করে যখন আমি উত্তর কোরিয়ার পিয়াংইয়াং দিকে এগিয়ে চলেছি তখন আমি কোনও রকমের বিভাজন দেখতে পাইনি। সেখানে শুধু নদী এবং পর্বত ছিল যা আমাদের একে অন্যের সঙ্গে জোরে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top