News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় উদ্ধার হেরোইন, গ্রেপ্তার তিন, আটক দমকল কর্মীর বাইক
Image

কদমতলায় উদ্ধার হেরোইন, গ্রেপ্তার তিন, আটক দমকল কর্মীর বাইক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ সেপ্ঢেম্বর ৷৷ অসমের সীমান্তর্তী উত্তর ত্রিপুরায় ফের লক্ষাধিক টাকার ড্রাগস উদ্ধার করেছে প্রতিবেশী রাজ্যের পুলিশ৷ মটর বাইকে করে এইসব ড্রাগস পাচার করতে গিয়ে কদমতলা পুলিশের ফাঁদে ফেঁসে গেছে তিন নেশা কারবারি৷ ধৃতদের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা জনৈক অনুপ দেবের ছেলে মানিক চন্দ্র দেব, মানিক আলির ছেলে ফখরুল জমান এবং প্রেমতলার সানাই মিয়ার ছেলে বিলাল আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে৷

বৃহস্পতিবার বিকাল তিনেট নাগাদ এরা বড়গুল শিববাড়ি লাগোয় গোপন ডেরায় হেরোইনগুলো অন্য হাতে হস্তান্তরের জন্য আসছিল৷ তখনই সেখানে আগে থোক পাতা পুলিশের ফাঁদে পড়ে যায় তারা৷ আসলে এই পথে আজ ড্রাগস পাচার হবে  বলে পুলিশের কাছে আগাম তথ্য ছিল৷ সেই তথ্যের ভিত্তিতে  দুপুর থেকে ত্রিপুরা পুলিশের ডিআইজ ডি এস পি বিক্রমজিৎ শুক্ল দাস, কদমতলা থানার এস আই অজিত দেববর্মা সহ গোয়েন্দা পুলিশের একদল বড়গুল এলাকায় ওত পেতেছিলেন৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০ কৌটা হেরোইন৷ এগুলোর বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে  বলে জানিয়েছে পুলিশ৷

ড্রাগ পাচারকারীদের হেপাজত থেকে দমকলকর্মীর মটরবাইক উদ্ধারকে কেন্দ্র করে পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ত্রিপুরায় ড্রাগস কারবারের সঙ্গে রাজ্য পুলিশের একাংশখ জড়িত বলে বহু দিনের অভিযোগ ছিল৷ আজকের ঘটনায় ওই অভিযোগ প্রমাণিত হ চ্ছে কিনা বলে জানতে চাইলে ডিআইভি ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস বলেন, ধৃতদের টানা জেরা করা হচ্ছে৷ এদিকে উত্তর ত্রিপুরা জেলা বিজেপি সম্পাদক কাজল দাস আজকের াফল্যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ডাক দিয়ে ত্রিপুরার মসনদ দখল করেছি৷ তাই আমরা প্রতিশ্রুতি পালনে ত্রুটি রাখব না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top