News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে যাত্রীবাহি অটো থেকে উদ্ধার ফেন্সিডিল
Image

বিশালগড়ে যাত্রীবাহি অটো থেকে উদ্ধার ফেন্সিডিল

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুন৷৷ বৃহস্পতিবার গভীর রাতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক মিহির লাল দাসের তৎপরতায় বিশালগড়ের রঘুনাথপুর রেল ব্রীজের নিচ থেকে একটি যাত্রাবাহী অটো থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী৷ বৃহস্পতিবার সন্ধ্যার সময় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে একটি গোপন সংবাদ আসে, যে বিশালগড়ের রেল ব্রীজের নীচ দিয়ে পাচারের জন্য জন্য বিস্তর পরিমাণ নেশা নিয়ে যাওয়া হবে একটি যাত্রীবাহি অটো দিয়ে৷ আর সেই গোপন খবরের ভিত্তিতে রেল ব্রীজের কাছে এস ভি পিত্তর দুই স্টাফকে সিভিল পোষাকে সন্ধার থেকেই বসিয়ে রাখা হয়৷ রাত আনুমানিক দেড়টার সময় একটি অটো রেল ব্রীজের সামনে দিয়ে যাওয়ার পথে অটোটিকে থামানোর চেষ্টা করে৷ যদিও গাড়ির চালক এসডিপিও কে দেখে দ্রুত গতীতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিছুটা দূরে গিয়ে চালক গাড়িটিকে ফেলে দিয়ে পালিয়ে যায়৷ মহকুমা পুলিশ আধিকারিক সেখান থেকে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়৷ গাড়িটিতে তল্লাশী চালিয়ে ১২৭৮ বোতল এম কফ সহ জাতীয় নেশা দ্রব্য পাওয়া  যায়৷ পুলিশের অনুমান এই নেশা গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল৷ মহকুমা পুলিশ আধিকারিক জানায় উদ্ধারকৃত নেশা গুলির বাজার মূল্য প্রায় চার লক্ষাধীক টাকা হবে বলে জানায় তিনি৷ এবং এই গাড়ির কাগজ পত্র থেকে জানা যায় গাড়ির মালিকের নাম অশোক কুমার সাহা৷ বাড়ি বক্সনগরের ভেলুয়াচর এলাকায়৷ ও মহকুমা পুলিশ আধিকারিক তাও জানান গাড়ির চালক কে শ্রীঘ্রই আটক করা হবে৷ শুক্রবার এই উদ্ধারকৃত নেশাস গুলি বিশালগড় থানা থেকে কোর্টে চালান করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top