News Flash

  • Home
  • Uncategorized
  • অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পদক্ষেপ, গ্রেফতার ইয়াসিন মালিক
Image

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পদক্ষেপ, গ্রেফতার ইয়াসিন মালিক

শ্রীনগর, ২১ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে পুনরায় গ্রেফতার করল পুলিশ| বৃহস্পতিবার সকালে শ্রীনগরের মাইসুমা এলাকায় নিজ বাসভবন থেকেই গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিককে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাইসুমা এলাকায় অবস্থিত ইয়াসিন মালিকের বাড়িতে হানা দেন পুলিশ কর্তারা| প্রথমে ইয়াসিন মালিককে আটক করা হয়, পরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই গ্রেফতার করা হয়েছে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধানকে|
উল্লেখ্য, প্রখ্যাত সাংবাদিক তথা ‘রাইজিং কাশ্মীর’-এর প্রধান সম্পাদক সুজাত ৱুখারি সহ সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি| হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াজ উমর ফারুক ও ইয়াসিন মালিক বনধের ডাক দেয়| কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই গ্রেফতার করা হয়েছে ইয়াসিন মালিককে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top