News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীর নিয়ে তীব্র সমালোচনা সিপিএম পলিটব্যুরোর
Image

জম্মু ও কাশ্মীর নিয়ে তীব্র সমালোচনা সিপিএম পলিটব্যুরোর

কলকাতা, ১৯ জুন (হি. স.): জম্মু ও কাশ্মীরে পিডিপি-র সঙ্গে গাঁটছড়া ছিন্ন করায় বিজেপি-র তীব্র সমালোচনা করল সিপিএম। আজ দলের পলিটব্যুরোর তরফে এ ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে।
পলিটব্যুরোর মতে, মোর্চা সরকার থেকে বিজেপি-র সরে আসার সিদ্ধান্ত এই মুহূর্তে রাজ্যে অস্থিরতা তৈরি করবে। বিজেপির এই সিদ্ধান্ত ওই রাজ্যে তাঁদের সম্পূর্ণ রাজনৈতিক ব্যর্থতার পরিচায়ক। গোড়ার থেকেই এই মোর্চা টেঁকার কথা ছিল না। এমন দুই শক্তির মধ্যে এই সমঝোতা হয়েছিল, যারা কখনও নির্দিষ্ট কোনও বিষয়ে পরস্পরের চোখে চোখ রেখে কথা বলেনি। কেবল ক্ষমতা দখলের লক্ষ্যে সুবিধাবাদী নীতি অবলম্বন করে একসঙ্গে এগিয়েছে।
গত তিন বছরে জম্মু ও কাশ্মীরে রাজ্য সরকারের প্রতিটি সিদ্ধান্তের নেপথ্যে ছিল বিজেপি। এ কথা জানিয়ে পলিটব্যুরো দাবি করেছে, এর পর রাজ্যের যে কোনও পরিস্থিতির অবনতির দায় তারা এড়াতে পারে না। লোকের দুঃখকষ্টের জন্য বিজেপি দায়ী থাকবে।
কেন্দ্রে ক্ষমতায় থাকা এবং রাজ্য সরকারের শরিক হওয়ার সুবাদে কাশ্মীরের মানুষের মনে দ্রুত আস্থা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিল বিজেপি। এ ছাড়া উপত্যকার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপ্রক্রিয়া ত্বরান্বিত করার কথাও ছিল তাদের। ২০১৭-র সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে শাসকপক্ষের সর্বদলীয় প্রতিনিধিরা অকুস্থলে গিয়ে সেই আশ্বাস দিয়ে এসেছিলেন। কিন্তু কোনওটা তাঁরা রাখতে পারলেন না।
সিপিএম পলিটব্যুরোর দাবি, জম্মু ও কাশ্মীরের শাসকরা যদি আন্তরিকভাবে চেষ্টা করতেন, সেখানকার পরিস্থিতির উন্নতি হত। বিজেপি-র কেন্দ্রীয় সরকার প্রথমে একতরফা অস্ত্র সংবরণ চুক্তিতে সায় দেয়। পরে তা প্রত্যাহার করে। এর পর রাজ্যে যে নেতিবাচক অবস্থা এবং প্রবল অনিশ্চয়তা তৈরি হবে, আসন্ন রাষ্ট্রপতির শাসন সেই অবস্থার মোকাবিলা করে মানুষের কষ্ট দূর করতে পারবে না।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top