News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি শিশু-সহ গ্রেফতার দুই পাচারকারী
Image

দুটি শিশু-সহ গ্রেফতার দুই পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ মেলাঘর থেকে দুই শিশু-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মেলাঘর থানা পুলিশ এই দুই শিশু পাচারকারীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

জানা গেছে, রবিবার সকালে মেলাঘরে দুটি শিশুকে নিয়ে দুটি ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ। এর পর সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু তাদের কথায় অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ দৃঢ় হয়। পুলিশি জেরা শুরু হয় রাজপথেই। তাদের কথায় স্পষ্ট হয়ে যায় তারা শিশু পাচার করার উদ্দেশে রাজ্যে এসেছে।

পুলিশ জানিয়েছে, এখনও বিস্তারিত জানানো তাঁদের পক্ষে সম্ভব নয়। তবে মনে হচ্ছে, শিশু পাচারকারীরা ভিন রাজ্যের। যদিও পুলিশের এ-ও সন্দেহ, বহির্বিশ্বে পাচারের উদ্দেশে শিশুদের আনা হচ্ছিল সীমান্ত এলাকায়। তবে এ বিষয়ে পুলিশ এখনও সঠিক সিদ্ধান্তে আসেনি।

পুলিশ দুই শিশু পাচারকারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে বলে পুলিশের ধারণা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top