News Flash

  • Home
  • Uncategorized
  • গ্লাসগো স্কুল অফ আর্টে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২০টি ইঞ্জিন
Image

গ্লাসগো স্কুল অফ আর্টে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২০টি ইঞ্জিন

গ্লাসগো, ১৬ জুন (হি.স.) : ফের ভয়াবহ আগুন লাগল গ্লাসগো স্কুল অফ আর্টে। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট নাগাদ স্কটল্যান্ডের গ্লাসগো স্কুল অফ আর্টের মেকিংটোস ভবনে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দেখতে তা ছড়িয়ে যায় ক্যাম্পাসের মধ্যে থাকা নাইটক্লাবে ও একটি প্রেক্ষাগৃহে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২০টি ইঞ্জিন। গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। খালি করে দেওয়া হয় পাশ্ববর্তী ভবনগুলি। ঘন কালো ধোঁয়ায় গোটা এলাকাটি ছেয়ে যায়। মেকিংটোস ভবনের মধ্যে থাকা বহু মূল্যের তৈলচিত্র একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্লাসগো এই আর্ট স্কুলটি বিখ্যাত। স্কটল্যান্ড পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, চার বছর আগে অর্থাৎ ২০১৪ সালে যখন আগুন লাগে তখন ওই আর্ট স্কুলটির সংস্কারের জন্য ২০ মিলিয়ন থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে। এর জন্য আর্থিক সাহায্য করেন হলিউড অভিনেতা ব্রেড পিট ও পিটার কেপালডি। কি কারণে আগুন লাগল তা এখনও বোঝা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের তদন্ত চলছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। কুলিং প্রক্রিয়া চলছে। কোথাও কোনও পকেট ফায়ার ও বিক্ষিপ্ত আগুন রয়েছে কিনা তা দেখছে পুলিশ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top