News Flash

  • Home
  • Uncategorized
  • আবাস যোজনায় অনিয়ম পঞ্চায়েত অফিসে তালা
Image

আবাস যোজনায় অনিয়ম পঞ্চায়েত অফিসে তালা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ জুন ৷৷ উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী৷ গ্রামবাসীর বক্তব্য সরসপুর পঞ্চায়েত সচিব ও জিআরএস প্রধানমন্ত্রী আভাস যোজনার সুবিধাভোগীর তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছেন৷ যাদের নাম নোটিশ বোর্ডে টাংগানো হয়েছে, এদের মধ্যে বেশির ভাগ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়ে গেছেন৷ আর যারা আদও ঘর পান নাই তাদের নাম এই তালিকায় নেই৷ তাই সরসপুর গ্রামবাসীরা মিলে পঞ্চায়েত সচিব ও জিআরএস কে তালা বন্দি করে রাখেন সমস্ত দিন৷ পরে উত্তেজিত জনগণ কদমতলা ব্লকের বিডিও এর হস্তক্ষেপের দাবি করেন৷ শেষে কদমতলা ব্লকের পঞ্চায়েত অফিসার হিরা মানিক ত্রিপুরা এসে উত্তেজিত জনতার সাথে কথাবার্তা বলেন৷ এবং সব বিষয় গুলি বুঝে জনগণকে আশ্বাস দেন, যে যাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আসেনি তাদের নাম পুনরায় সার্ভে করে তালিকা ভুক্ত করবেন বলে জানান পঞ্চায়েত অফিসার হিরা মানিক ত্রিপুরা৷ পরে উত্তেজিত জনতা পঞ্চায়েত অফিসারের কথায় আশ্বস্থ হয়ে পঞ্চায়েত সচিব ও জিআরএসকে তালা মুক্ত করে দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top