News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টের নির্দেশে কর্ণাটকে কালা মুক্তি নিয়ে কাটল জটিলতা
Image

হাইকোর্টের নির্দেশে কর্ণাটকে কালা মুক্তি নিয়ে কাটল জটিলতা

বেঙ্গালুরু, ৫ জুন (হি.স.) : তামিল সুপারস্টার রজনীকান্তের কালা ছবির মুক্তি নিয়ে কর্ণাটকে যে জটিলতা তৈরি হয়েছিল মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের নির্দেশে সেই জটিলতা কেটে গেলো। এদিন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি জি নরেন্দ্র রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেসব প্রেক্ষাগৃহে রজনীকান্ত কালা দেখানো হবে সেখানে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এমনকি যারা ছবিটি দেখতে যাবেন তাদের নিরাপত্তার বিষয়টিও রাজ্য প্রশাসনকে দেখতে বলেছেন হাইকোর্ট।
প্রসঙ্গত, কাবেরী নদীর জলবন্টন প্রসঙ্গে কিছুদিন আগে রজনীকান্ত কর্ণাটকের রাজ্য সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তামিলনাডুকে কাবেরী জল দিয়ে দিতে। আর এর পরেই কর্ণাটক ফিল্ম চেম্বার ওফ কমার্সের সভাপতি সা রা গোবিন্দ গত ৩০ মে ছবির পরিবেশক এবং হল মালিকদের কালা না দেখানোর নির্দেশ দেয়। তারপরই তৈরি হয় বিতর্ক। এরপরেই ছবির নির্মাতার কর্ণাটক হাইকোর্টের কাছে পিটিশন দায়ের করে। সেই পিটিশনে ছবির নির্মাতারা দাবি করেছেন ছবি প্রদর্শনের বিষয়টি একেবারেই মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি অ্যাক্টে ৫বি ধারায় সিবিএফসি সমস্ত নিয়ম মেনে কালাকে ছাড়পত্র দিয়েছে। তারপরও মুক্তি ব্যাপারে এই রকম বাঁধা গণতান্ত্রিক অধিকার বিরোধী।
সোমবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রজনীকান্ত বলেন, আমি মনে করি না কর্ণাটকে কালা কোনও বিরোধের মুখে পড়বে না। কর্ণাটকে তামিলভাষী মানুষ ছাড়া অন্যান্য ভাষাভাষীর মানুষ রয়েছে যারা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। আমি বিশ্বাস করি প্রেক্ষাগৃহে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে কর্ণাটক সরকার। প্রসঙ্গত, আগামী ৭ই জুন গোটা বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে কালা ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top