News Flash

  • Home
  • Uncategorized
  • অাইপিএলে বেটিং চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি আরবাজের
Image

অাইপিএলে বেটিং চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি আরবাজের

মুম্বই, ২ জুন (হি.স.) : একাদশ অাইপিএলে বেটিং চক্রের সঙ্গে জড়িত বলিউড তারকা-প্রযোজক আরবাজ খান৷ খোদ নিজের মুখে একথা স্বীকার করে নিলেন তিনি৷ শনিবার আইপিএল বেটিং নিয়ে জেরা করার জন্য থানে পুলিশ স্টেশনে সমন করা হয় তাঁকে৷ সেখানে তদন্তকারীদের কাছে বেটিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে নেন আরবাজ৷ তদন্তকারীদের কাছে জেরায় আরবাজ জানিয়েছেন, গত পাঁচ ধরে কুখ্যাত বুকি সোনু জালানকে তিনি চেনেন৷ এই সোনু হল দেশের অন্যতম বড় জুয়ারি৷ তার সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ রয়েছে৷ এই সোনুকে থানে পুলিশ সম্প্রতি গ্রেফতার করে৷ তাকে জেরা করতেই উঠে আসে আরবাজের নাম৷
পুলিশের কাছে সোনু দাবি করে, আরবাজ তার কাছ থেকে তিন কোটি টাকা নিয়ে আইপিএলের একটি ম্যাচে বেটিং করে৷ কিন্তু সেই টাকা আর ফেরত দেয়নি তাকে৷ এরপরই সোনু আরবাজের কাছে টাকা ফেরত চেয়ে হুমকি দিতে থাকে৷ অভিনেতাকে হুমকি দিয়ে বলে টাকা না দিলে তাঁর বেটিংয়ের কথা ফাঁস করে দেবে৷ জানা গিয়েছে, আরবাজকে পাঁচ সদস্যের পুলিশের টিম জেরা করবে৷ তাঁকে কী সত্যিই সোনু হুমকি দিয়েছিল বা কতদিন ধরে তিনি সোনুকে চেনেন-এই প্রশ্নগুলোর মুখে পড়তে হতে পারে অারবাজকে৷ উল্লেখ্য, ১৬ মে থানের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্ট-এক্সটরশন সেল ডোম্বিভলির একটি বিল্ডিংয়ে হানা দিয়ে আইপিএল বেটিংয়ে যুক্ত তিনজন গ্রেফতার করে৷ পরের দিন আরও দু’জনকে গ্রেফতার করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top