News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন ছাড়াই বামেদের হাতছাড়া হচ্ছে পঞ্চায়েত
Image

নির্বাচন ছাড়াই বামেদের হাতছাড়া হচ্ছে পঞ্চায়েত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ নির্বাচন ছাড়াই রাজ্যের বামফ্রন্ট পরিচালিত পঞ্চায়েতগুলি সিপিআইএম এর হাতছাড়া হচ্ছে৷ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসছে৷ আর অনাস্থা প্রস্তাবে বামেরা হেরেও যাচ্ছেন৷ অনেক ক্ষেত্রে অনাস্থা প্রস্তাব আনার পরেই পদত্যাগ করে ফেলেছেন প্রধান ও উপপ্রধানরা৷ শুক্রবার সম্পূর্ণভাবে মোহনপুর বিধানসভা কেন্দ্রটি বামেদের হাতছাড়া হল৷ এই বিধানসভা কেন্দ্রের ছয়টি সিপিআইএম পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল৷ আর এই প্রস্তাব আনার পরেই এলাকার সিপিআইএম ভীত ধসে পড়ে৷ কয়েকটি ক্ষেত্রে অনাস্থা প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে প্রধান, উপপ্রধানরা পদত্যাগ করে ফেলেন৷ ফলে ভোটাভুটিতে আর যেতে হয়নি৷

রাজ্য পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে, মোহনপুর বিধানসভা কেন্দ্রের কালাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল৷ উপপ্রধানের বিরুদ্ধেও অনাস্থা আনা হয়েছিল৷ কিন্তু, তিনি আগেই পদত্যাগ করেছেন৷ এই বিধানসভা কেন্দ্রের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হয়েছে৷ মোহিনীপুর পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হলে ভোটের আগেই তিনি পদত্যাগ করেছেন৷ এদিকে, সাতডুবিয়া, গজারিয়া এবং কলকলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল৷

সবগুলি পঞ্চায়েতেই অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা এবং ভোট গ্রহণের দিন ধার্য হয়েছিল শুক্রবার৷ এজন্য পঞ্চায়েত দফতর থেকে বেশ কয়েকজন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়৷ সে অনুযায়ী অনাস্থা প্রস্তাব আসে৷ এবং শাসকদলের প্রধান, উপপ্রধানরা পদচ্যুত হন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top