News Flash

  • Home
  • Uncategorized
  • ৭ বছর আগের মামলায় রেহাই পেলেন ৯ রাজনৈতিক ব্যক্তিত্ব
Image

৭ বছর আগের মামলায় রেহাই পেলেন ৯ রাজনৈতিক ব্যক্তিত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷৷ দীর্ঘ সাত বছর আগে পাপাই সাহা হত্যাকাণ্ডে এবং রাজধানী আগরতলার বিভিন্ন স্থানে সংগঠিত হিংসাশ্রয়ী ঘটনার মামলা থেকে রেহাই পেলেন রাজ্যের নয়জন রাজনৈতিক নেতা৷ তৎকালীন সময়ে এই নেতারা অধিকাংশই কংগ্রেসের দায়িত্বপূর্ণ পদে থাকলেও এখন তাঁরা সবাই এক সঙ্গে নেই৷ শুক্রবার আদালত এই যুগান্তকারী ঘোষণা দিয়েছে৷ ২০১১ সালের ১১ জুন রাজধানী আগরতলার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ত্তি কেলেঙ্কারির নিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়৷ তৎকালীন সময়ে রাজ্যের প্রধান বিরোধী দল এই ইস্যুতে পথে নামে৷ ১০ এবং ১১ জুন টানা দুদিন ধরে রাজধানী আগরলায় বিভিন্ন এলাকায় এই সংঘর্ষ চলে৷ দ্বিতীয় দিন ১১ জুন রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র কামান চৌমুহনি সংলগ্ণ এলাকায় গুলিতে নিহত হন এলাকা যুবক পাপাই সাহা৷ এ ঘটনার অব্যবহিত পরে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ পুলিশি তদন্তও চলে৷ বিরোধীদের তরফে অভিযোগ উঠে, টিএসআর-এর গুলিতে পাপাই সাহার মৃত্যু হয়েছে৷ এর পরই তৎকালীন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক রতনলাল নাথ, সুদীপ রায়বর্মণ, বর্তমান বিজেপি বিধায়ক তথা তৎকালীন যুবকংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী, সুবল ভৌমিক, গোপনল রায় – সহ নয়জনের বিরুদ্ধে উত্তেজনা ও হিংসা ছড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়৷ অভিযোগ থেকে খালাসপ্রাপ্ত নয়জনের মধ্যে প্রাক্তন বিধায়ক গোপাল রায়ই শুধু বর্তমানে কংগ্রেসে রয়েছেন৷ বাকিরা সবাই এখন বিজেপিতে কোনও না কোনও দায়িত্বে রয়েছেন৷ রতনলাল নাথ ও সুদীপ রায়বর্মণ বর্তমানে বিজেপি পরিচালিত মন্ত্রিসভার সদস্য৷

উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালের ১০ এবং ১১ জুনের এই ঘটনায় আটজন সাংবাদিক সহ বহু সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মী আহত হয়েছিলেন৷ তবে পাপাই সাহার হত্যাকাণ্ডের বিষয়ে এখনও বিশেষ কোনও সাফল্য আসেনি৷ যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাঁরা সকলেই ছাড়া পেয়ে গেছেন৷ এই হত্যাকাণ্ডের পর পাপাই সাহার পরিবার থেকে দীর্ঘদিন ধরে প্রকৃত দোষীদের চিহ্ণিত করে দোষীদের শাস্তি বিধানের জন্য সিবিআই তদন্তের দাবি করে আসছিল৷ কিন্তু তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকার এই দাবি নাকচ করে দেয়৷ আদালত নয় অভিযুক্তকে খালাস করে দেওয়ার পর এই ঘটনার তদন্ত নিয়ে পুলিশের অবস্থান আরও দুর্বল হল বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top