News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মহিলাদের উপর অপরাধ বৃদ্ধির জন্য ডিজিপির জবাব চাইলেন সুষমা সাহু
Image

রাজ্যে মহিলাদের উপর অপরাধ বৃদ্ধির জন্য ডিজিপির জবাব চাইলেন সুষমা সাহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রাজ্যে মহিলাদের উপর অপরাধ বৃদ্ধির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককেও জবাব দিতে হবে৷ এরাজ্যে

সাংবাদিক সম্মেলনে জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু বক্তব্য রাখেন৷ ছবি নিজস্ব৷

মহিলাদের উপর নির্যাতন ও অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশী ভূমিকা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু৷ সাথে যোগ করেন, সমাজে মহিলাদের প্রতি অপরাধ কমানোর ক্ষেত্রে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে৷ এক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা সাহু তিনদিনের রাজ্য সফরের শেষে আজ সকালে রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেছেন৷ তাঁর কথায়, মহিলাদের উপর অপরাধ বৃদ্ধির জন্য পুলিশ দায় এড়াতে পারে না৷ এক্ষেত্রে রাজ্য পুলিশের মহানির্দেশককে জবাব দিতেই হবে৷ কারণ, কঠোর পুলিশি ব্যবস্থা মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷

তিনি আরও বলেন, মহিলাদের অধিকার সুরক্ষা ও তাদের প্রতি অপরাধমূলক ঘটনা আরও কমানোর লক্ষ্যে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের কাজের পরিধি আরও বনানোর উদ্যোগ নেয়া হয়েছে৷ তৃণমূলস্তর পর্যন্ত এর পরিধি বিস্তৃত করা হবে৷ যাতে করে মহিলাদের প্রতি কোন ধরনের অপরাধমূলক কাজ করে কেউ রেহাই পেতে না পারে৷ এক্ষেত্রে অপরাধীদের কোন মতেই মাফ করা হবে না৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত দুদিন তিনি রাজ্যের বিভিন্ন স্থানে সফর করে বিভিন্ন জনের সাথে কথা বলে মহিলাদের আইনী অধিকার ও তাদের সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা করেছেন৷ তিনি বিশালগড়স্থিত কেন্দ্রীয় কারাগার সফরকালে মহিলা আবাসিকদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন, এ কারাগারে মহিলা ও বাচ্চাদের থাকার জায়গা কম রয়েছে৷ একে সম্প্রসারিত করতে হবে৷ এরজন্য কারাগারের ভেতরে প্রয়োজনীয় জায়গাও রয়েছে৷ এছাড়া এখানকার মহিলা কার আবাসিকদের এখন পর্যন্ত কোন আধার কার্ড তৈরী করে দেওয়া হয়নি৷ নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও৷ এ ব্যাপারে তিনি কারাগার কর্তৃপক্ষকে যথা শীঘ্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ নিতে বলেন৷ যাতে করে তাদেরকে আধার কার্ড ও ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলে দেওয়া যায়৷

তিনি জানান, কারাগারের আবাসিক বিশেষ করে যারা বিচারাধীন রয়েছে তাদেরকে প্রয়োজনীয় বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা আরও বেশী করে করাতে হবে৷ যাতে করে তারা কারাগার থেকে বের হবার পরে সমাজের মূল স্রোতের সাথে যুক্ত হয়ে সুষ্ঠু জীবন যাপন করতে পারে৷ তিনি জানান, এই সমস্ত বিষয়ের উপর রিপোর্ট তৈরী করে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হবে৷ এছাড়াও তিনি আইনী সচেতনতামূলক শিবিরগুলির অভিজ্ঞতাও সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top