News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৫ দিনে যেন স্বার্থের দামামা বাজে
Image

৬৫ দিনে যেন স্বার্থের দামামা বাজে

সায়ন্তক চৌধুরী
এখনো মত্র বয়স ৬৫টি দিন৷ হাঁটি হাঁটি পা পা অবস্থা৷ এরই মাঝে রাজ্যবাসী হতবাক৷ দেখছে এ অল্প কয়দিনে কেমন যেন অস্থির হয়ে উঠেছে একে অপরের প্রতি৷ একটু এদিক সেদিক হলে শুরু হচ্ছে হাতাহাতি, মারামারি এবং রক্তাক্ত ঘটনা৷ কেউ কাউকে ছেড়ে কথা বলতে চাইছে না৷ সবাই নিজ হিসাব ঠিক রাখতে চাইছে৷ হোক না সেই হিসাব বেহিসাবী৷ তবুও নিজ পাতে ঝোল টানতে চাইছে সকলে৷ প্রকাশ্যে এসে যাচ্ছে রেষারেষির ঘটনা৷ তাই এ ৬৫ দিনের মাঝে সিংহভাগ রাজ্যবাসী যেন ক্ষোভে ফঁুসছে৷ এ ক্ষোভ নতুন বিজেপি জোট সরকারের প্রতি৷ অনেকের অভিমত, বিজেপি খাল কেটে কুমীর ঘরে এনেছে৷ এ কুমীর জোটে থাকা আইপিএফটি দলকে যেমন বোঝাচ্ছে তেমনই রয়েছে নব্য বিজেপিরা৷ ফলে বিজেপির অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল রাখির মত৷
বিশেষ করে জোটের মাঝে দ্বন্দ্ব তেমন ভাল চোখে দেখছে না অনেকে৷ পাহাড় ঘিরে চলছে এ দ্বন্দ্ব৷ সেই সাথে সম্প্রতি বিএসি ঘিরে এ দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে৷ বিজেপি জোট সরকার রাজ্য জুড়ে কর্ম সংসৃকতি ফিরিয়ে আনার উপর জোর দিয়েছে৷ বিশেষ করে গ্রাম পর্যায়ে মুখ থুবড়ে পড়েছে বিভিন্ন প্রশাসনিক কাজ৷ ক্ষমতার পট পরিবর্তনের পর রাজ্য জুড়ে বিভিন্ন দপ্তরে দেখা দিয়েছে স্থবিরতা৷ নতুন বিজেপি সরকার নিজেকে গুছিয়ে নিতে কিছুটা

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিজেপির নির্বাচন প্রভারী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা৷ নিজস্ব ছবি৷

সময় নিলেন৷ বিভিন্ন গ্রামীণ এলাকায় কর্মসংসৃকতি ফিরিয়ে আনতে ঘোষণা করা হয় বিএসি (ব্লক এডভাইজারি কমিটি)-র নাম ঘোাষণা করা হয়৷ নাম ঘোষণার পর বিজেপি ও আইপিএফটির সমর্থকদের মাঝে বিদ্রোহ দেখা দেয়৷ এ বিদ্রোহের কারণ হল খোয়াই মহকুমার তুলাশিখর ব্লকের বিএসির নাম ঘোষণা নিয়ে৷ তুলাশিখর বিএসি করা হয় আইপিএফটির প্রদীপ দেববর্মাকে৷ বিষয়টি মানতে পারেনি বিজেপি সমর্থকরা৷ ফলে গন্ডাছড়ার ষাট কার্ড এলাকায় বিজেপি কর্মীরা বিদ্রোহী হয়ে উঠে৷ গন্ডাছড়া বাজার ও চৌমুহনীর বাজারগুলিতে বন্ধ ঘোষণা করা হয় এবং এর সমর্থনে পিকেটিংয়ে বসে বিজেপির কর্মীরা৷ বিজেপি কর্মীরা বিজেপি অফিস ভাঙচুর ও রাস্তা অবরোধ করে৷ মোতায়েন করা হয় পুলিশ৷ বিজেপি কর্মীরা প্রদীপ দেববর্মাকে মানতে চাইছে না৷ এদিকে আইপিএফটি কর্মীদের মাঝেও দেখা দেয় উত্তেজনা৷ তারাও নারায়ণপুর মগ পাড়ার মুখে জড়ো হতে থাকে৷ পুরো এলাকা যেন এক রণক্ষেত্রে পরিণত হয়৷ ছুটে আসে পুলিশ এবং বিজেপির স্থানীয় নেতৃত্বরা৷ বিএসির চেয়ারম্যান নিয়ে গন্ডাছড়ায় ঘটে গেল ন্যাক্কারজনক অপ্রীতিকর ঘটনা৷ মাত্র ৬৫ দিন হল ক্ষমতায় বিজেপি জোট সরকার৷ এরই মাঝে কর্মীদের বিক্ষোভ কোন অবস্থায় নতুন সরকারের পক্ষে সুখকর নয়৷ বিজেপি ক্ষমতায় এসেছে বটে৷ কিন্তু, এখনো সাংগঠনিক শক্তিতে বলীয়ান নয়৷ অনেকটা বাম বিরোধী হাওয়ায় বিজেপির সরকারে আসা৷ কিন্তু এরই মাঝে সাধারণ মানুষ যেন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে৷ গ্রাম পাহাড়ে নেই কাজ৷ খেটে খাওয়া মানুষদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা৷ পাহাড়ে আইপিএফটি কর্মীদের তান্ডব৷ সমতলে নব্য বিজেপি কর্মীদের আস্ফালন৷ তার মাঝে স্বদলীয় অফিস ভাঙচুর৷ ৬৫ দিনের মধ্যে বিজেপি কর্মীদের এত অসহিষ্ণু আচরণ কেন? তবে কী বিজেপি কর্মীরা চায় তাদের মর্জিমত সরকার রাজ্য চালাক৷ কর্মীদের কোনও কাজ অপছন্দ হলে তারা ভাঙচুর করবে- এ কেমন সংসৃকতি৷ এমন সংসৃকতির আড়ালে যে বিজেপি সরকারের সর্বনাশ লুকিয়ে থাকতে পারে৷ এমন আচরণ নতুন সরকারের জন্য কোনও ভাবে মঙ্গলদায়ক নয়৷ এরই মধ্যে মানুষের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ৷ কেননা, সরকার পাল্টালেও সেই সমথর্ককরা এই সরকারের সমর্থনে লম্ফঝম্ফ দিচ্ছে৷ তাইতো পট পরিবর্তন হলেও মানসিকতার পরিবর্তন হয়নি৷ ফন্দি ফিকিরের মতলবে আছে অনেকে৷ এবং তাদেরকে নিয়ে আম জনতার ক্ষোভ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top